Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী নির্বাচন সুষ্ঠু হবে মনে করেন ৭০% মানুষ: বিআইজিডি জরিপ
    অর্থনীতি

    আগামী নির্বাচন সুষ্ঠু হবে মনে করেন ৭০% মানুষ: বিআইজিডি জরিপ

    নাহিদআগস্ট 11, 2025Updated:আগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নির্বাচন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষ মনে করছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। অন্যদিকে ১৫ শতাংশের মতে নির্বাচন সুষ্ঠু হবে না।

    সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে ‘ডিআইজিডি পালস সার্ভে’-এর ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

    ভোটের পছন্দ বিষয়ে প্রশ্নে ১২ শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছেন, যা গত বছরের অক্টোবরে ছিল ১৬.৩ শতাংশ। জামায়াতে ইসলামী ১১.৩ শতাংশ থেকে কমে ১০.৪ শতাংশে নেমেছে। এনসিপির সমর্থন বেড়ে হয়েছে ২.৮ শতাংশ, যা আগে ছিল ২ শতাংশ। এ ছাড়া ৩৭ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা এখনও সিদ্ধান্ত নেননি।

    জরিপে দেখা যায়, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন ৭১ শতাংশ মানুষ। এ বছরের জুলাইয়ে তা নেমে এসেছে ৪২ শতাংশে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও একই প্রবণতা দেখা গেছে। তবে গত বছরের অক্টোবরে তুলনায় বর্তমানে অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্দিষ্ট সময়সূচি নিয়ে প্রশ্নে ৫৫ শতাংশ বলেছেন, তারা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন চান। ২৫ শতাংশ চান ডিসেম্বর ২০২৬ বা এর পরে নির্বাচন হোক।

    নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। ৮০ শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে ৬১ শতাংশ এবং পোশাকের কারণে হয়রানি নিয়ে ৬৭ শতাংশের উদ্বেগ রয়েছে।

    বয়সভিত্তিক সমর্থনের হিসাব বলছে, ২৭ বছরের নিচের ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে ১২ শতাংশ সমর্থন নিয়ে। বিএনপির সমর্থন ৯ শতাংশ, নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ শতাংশ এবং এনসিপির ৪ শতাংশ। এই বয়সশ্রেণীর ৪৮ শতাংশ এখনও সিদ্ধান্ত নেননি।

    রাজনীতিতে নতুন তরুণ নেতৃত্বের স্থায়িত্ব নিয়েও মতভেদ রয়েছে। অংশগ্রহণকারীদের ৩৬ শতাংশ মনে করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত তরুণ নেতৃত্বাধীন দলগুলো দীর্ঘস্থায়ী হবে না। বিপরীতে ৩৮ শতাংশ ভিন্নমত দিয়েছেন। ২৬ শতাংশ মন্তব্য করতে রাজি হননি।

    এই টেলিফোন জরিপে দেশের ৬৪ জেলার ৫৪৮৯ জন নারী-পুরুষ অংশ নেন। এর মধ্যে নারী ছিলেন ৪৭ শতাংশ এবং পুরুষ ৫৩ শতাংশ। অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৫০ বছরের বেশি পর্যন্ত বিস্তৃত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গাজায় কোনও যুদ্ধবিরতি নেই

    মার্চ 15, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: পশ্চিমারা কি খ্রিস্টান ও ইহুদিদের ক্রোধের মূল অনুসন্ধান করবে?

    মার্চ 15, 2026
    সম্পাদকীয়

    ডিগ্রি আছে, চাকরি নেই—সমস্যা কোথায়?

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.