Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন বাজারে রপ্তানি সুবিধা পেতে শ্রম আইন সংস্কার জরুরি
    অর্থনীতি

    মার্কিন বাজারে রপ্তানি সুবিধা পেতে শ্রম আইন সংস্কার জরুরি

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025Updated:সেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর পাল্টা শুল্ক কমাতে হলে বাণিজ্যঘাটতি কমানোর পাশাপাশি শ্রম আইন সংশোধনপ্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।

    গতকাল সোমবার সকালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রতিনিধিদল। বৈঠকে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ নেতৃত্ব দেন। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সহসভাপতি মো. রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ ও মোহাম্মদ আবদুস সালাম অংশ নেন।

    প্রতিনিধিদল বৈঠকে জানায়, পাল্টা শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তাই শুল্কহার আরও কমানোর সুযোগ রয়েছে। তবে এজন্য বাণিজ্যঘাটতি হ্রাস এবং শ্রম আইন সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করা জরুরি।

    বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি শুরু হয়েছে। পাশাপাশি গম ও এলএনজি আমদানির প্রক্রিয়া চলছে। এগুলো সম্পন্ন হলে বাণিজ্যঘাটতি অনেকটাই কমবে। শ্রম আইন সংশোধনের ১২৪ প্রস্তাবের মধ্যে ১২২টি বিষয়ে ইতিমধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলোও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসমর্থন নিয়েও তাদের আপত্তি নেই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কোনো পণ্যের উৎপাদনে যদি ওই দেশের অন্তত ২০ শতাংশ কাঁচামাল ব্যবহার হয়, তবে ওই অংশে পাল্টা শুল্ক প্রযোজ্য না হওয়ার একটি নিয়ম আছে। বিষয়টি পরিষ্কার করার জন্য মার্কিন প্রতিনিধিদলের কাছে অনুরোধ করা হয়েছে। প্রতিনিধিদল জানিয়েছে, তারা দ্রুত এ বিষয়ে স্পষ্ট তথ্য দেবে।

    পাল্টা শুল্ক বর্তমানে ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। এ বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে ঢাকায় এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল। গত রোববার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছে তারা। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে মার্কিন প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গেও বৈঠক করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্দরের চাপ কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তোলার উদ্যোগ

    মার্চ 15, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ মার্কিন অর্থনীতিকে কতটা নাড়া দেবে?

    মার্চ 15, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.