Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মুন্সিগঞ্জের শতবর্ষী খাল দখলের দায়ে প্রশ্নবিদ্ধ পৌর কর্তৃপক্ষ
    অর্থনীতি

    মুন্সিগঞ্জের শতবর্ষী খাল দখলের দায়ে প্রশ্নবিদ্ধ পৌর কর্তৃপক্ষ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জলাবদ্ধতা এখন শুধু রাজধানী বা বড় শহরের সমস্যা নয়। জেলা ও উপজেলা শহরগুলোতেও এ সমস্যা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয় খালগুলো একের পর এক দখল ও দূষণের শিকার হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

    মুন্সিগঞ্জ শহরের পাশ দিয়ে একসময় শতবর্ষী একটি খাল প্রবাহিত হতো। শহরের পানিনিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এই খাল। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ফলে শহর জলাবদ্ধতা থেকে অনেকটা রক্ষা পেত কিন্তু এখন সেই খাল প্রায় হারিয়ে গেছে। প্রভাবশালী মহলের ব্যক্তিগত স্বার্থে খালের জায়গা দখল হয়ে যাচ্ছে। খালের পানি দূষিত হচ্ছে। একসময় যে খাল শহরকে বাঁচাত, এখন তার অস্তিত্বই সংকটে।

    স্থানীয়দের অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে না। সময়মতো উদ্যোগ না নেওয়ায় খাল রক্ষা করা সম্ভব হয়নি। ফলে শহরের মানুষকে এখন জলাবদ্ধতার যন্ত্রণা পোহাতে হচ্ছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, খাল রক্ষা না করলে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হবে। পাশাপাশি শহরের পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকিও মারাত্মকভাবে বাড়বে।

    মুন্সিগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত শতবর্ষী একটি খাল ভরাট করে নালা নির্মাণ করা হয়েছে। এতে খালটি একটি অংশ অস্তিত্ব হারিয়েছে। অবশিষ্ট অংশও দখল হওয়ার পথে। অভিযোগ উঠেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান খালের একটি অংশ দখল করে বহুতল বাড়ি নির্মাণ করেছেন। সে বাড়ি রক্ষা করতেই পৌরসভা কর্তৃপক্ষ খালটি ভরাট করে নালা নির্মাণ করে। ২০২৪ সালের ৪ এপ্রিল ৮৪ লাখ ৮৮ হাজার ৯৪০ টাকা ব্যয়ে খালটির ওপর ১৫০ মিটার আরসিসি নালা নির্মাণ করা শুরু হয়। সরকারি টাকা ব্যবহার করে ব্যক্তিবিশেষের সুবিধার জন্য পরিবেশের এমন ক্ষতি করা এক চরম দায়িত্বহীনতার পরিচয়।

    খালটি দিয়ে একসময় বড় বড় নৌকা চলত। খালের পানি গোসল, রান্নাবান্নাসহ গৃহস্থালির সব ধরনের কাজে ব্যবহৃত হতো। খালটি দিয়ে মুন্সিগঞ্জ শহর ও কলেজপাড়া এলাকার বন্যা-বৃষ্টির পানি নামত। দুই বছর আগেও বর্ষায় কাদাযুক্ত ঘোলা জোয়ারে পানি ঢুকত খালটিতে। তবে খালের উৎসমুখসহ বিভিন্ন স্থান দখলে খালটি এখন ডোবায় পরিণত হয়েছে। যে যার মতো ভরাট ও দখল করেছে। খালটি ভরাট ও দখল হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান সড়কগুলোতে হাঁটুসমান পানি জমে যায়। সুপারমার্কেট, বাজার, হাসপাতাল, থানা সড়কসহ সব গুরুত্বপূর্ণ এলাকা জলাবদ্ধতার শিকার হচ্ছে।

    সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেনের বক্তব্য, এ প্রকল্পের কাজ বিগত সরকারের আমলে সবার সিদ্ধান্তে শুরু হয়েছিল এবং তাঁর কাজ শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করা। কিন্তু দেখা গেল, বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও প্রকল্পের কাজ বাস্তবায়ন করে গেছেন তাঁরা। প্রকল্পটি বাতিল করার কোনো সদিচ্ছাও প্রকাশ পায়নি।

    মুন্সিগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী শহরের শতবর্ষী খাল এভাবে হারিয়ে যাবে, তা কোনোভাবে মানা যায় না। আমরা আশা করব, নালাসহ সব অবৈধ ও পরিবেশবিরোধী স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধার করা হবে। শহরের পানিনিষ্কাশনের ব্যবস্থা সচল করা হবে। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ২০০ কোটির জন্য বন্ধ হাজার কোটি টাকার কারখানা

    মার্চ 4, 2026
    অর্থনীতি

    অর্থনীতি কতটা সফল হবে—তা নির্ধারণ করবে তার স্থিতিস্থাপকতার ওপর

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    খামেনি হত্যার ফল দীর্ঘমেয়াদে বিপরীত হতে পারে

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.