Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজান উপলক্ষে ১০ পণ্যে আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
    অর্থনীতি

    রমজান উপলক্ষে ১০ পণ্যে আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

    হাসিব উজ জামাননভেম্বর 12, 2025Updated:নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে বেশি ব্যবহৃত ১০টি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় মার্জিন বা আগাম নগদ জামানত সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, রমজানকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০টি পণ্য আমদানির সময় প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

    এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে যেন এই পণ্যগুলোর ঘাটতি না দেখা দেয়, সে জন্য ব্যাংকগুলোকে এসব পণ্যের এলসি খোলায় অগ্রাধিকার দিতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

    অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত রমজানকে ঘিরে বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতেও ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ক্রমবর্ধমান সংকটেও ডিজেল-অকটেনের বিক্রি বেড়েছে ১২–১৮ শতাংশ

    মার্চ 11, 2026
    অর্থনীতি

    বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগে উত্থান

    মার্চ 11, 2026
    অর্থনীতি

    বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ মারা গেছেন

    মার্চ 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.