Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি টাকা
    অর্থনীতি

    ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি টাকা

    মনিরুজ্জামাননভেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ব্যবসা প্রবৃদ্ধি হয়েছে। তবুও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বড় লোকসান হয়েছে।

    জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানটির আয় হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় আয় প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবুও উৎপাদন খরচের চাপ বেড়ে যাওয়ায় কোম্পানিটি ২৪৯ কোটি টাকার বেশি লোকসান করেছে।

    আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

    প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের আয় হয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আয় ছিল ৮ হাজার ২৬৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে আয়ের বৃদ্ধি হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি ১৩ লাখ টাকা বা ১৬.৭৯ শতাংশ।

    তবে একই সময়ে গ্যাস উত্তোলন ও সঞ্চালনের খরচ হয়েছে ৯ হাজার ৮২৬ কোটি ২৭ লাখ টাকা। এটি মোট আয়ের চেয়ে ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। ফলে কোম্পানিটি বড় লোকসান করেছে।

    চলতি প্রান্তিকে কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২৪৯ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে লোকসান বেড়েছে ৬০ কোটি ৬১ লাখ টাকা বা ৩২.১৩ শতাংশ।

    তিতাস গ্যাস ২০২২-২৩ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। ওই বছর নিট লোকসান হয়েছিল ১৬৫ কোটি ১৪ লাখ টাকা। পরের বছরে লোকসান বেড়ে ৭৪০ কোটি ৮ লাখ টাকা হয়। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান হয়েছে ৭৭২ কোটি ৪ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজারে নতুন সংকট

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব জমা দিতে বলল এনবিআর

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    রমজানে এখনো কমেনি সবজির দাম

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.