Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এলডিসি থেকে বেরিয়ে স্বনির্ভর হোন: রেহমান সোবহান
    অর্থনীতি

    এলডিসি থেকে বেরিয়ে স্বনির্ভর হোন: রেহমান সোবহান

    মনিরুজ্জামাননভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখা এবং ইউরোপীয় ইউনিয়নের সুবিধা পেতে এলডিসি মর্যাদা দীর্ঘ সময় ধরে ধরে রাখার চেষ্টা করা পুরনো চিন্তা।

    গতকাল শনিবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ সম্মেলনের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।

    রেহমান সোবহান জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৮০০ কোটি ডলার কিন্তু রাজনৈতিক কারণে এই বাজার ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। এ অনিশ্চয়তা অর্থনৈতিক কারণে নয়। তিনি আরও বলেন, বিশ্বব্যবস্থার ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন দেখা যাচ্ছে। এক সময় পুরো বিশ্ব পশ্চিমের প্রাধান্যে থাকলেও এখন ক্ষমতার কেন্দ্র ক্রমেই পূর্বদিকে সরছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে নতুনভাবে নিজের অবস্থান সাজাতে হবে। পুঁজি সহজলভ্য এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি সম্ভব এমন বাজারের দিকে দেশের মনোযোগ থাকা উচিত।

    ঐতিহাসিকভাবে বাংলাদেশ পশ্চিমঘেঁষা ছিল। ১৯৭১ সালের স্বাধীনতার পর জিডিপির ১০–১৫ শতাংশ আসত পশ্চিমা সহায়তা থেকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে। কিন্তু এখন সেই বাস্তবতা নেই। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা মাত্র ২ শতাংশের মতো।

    রেহমান সোবহান বলেন, ‘যে সহায়তা আমরা পাই তারও একটি অংশ অব্যবহৃত থাকে। এখনও প্রায় ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি পাইপলাইনে আছে। পুঁজির প্রধান উৎস এখন এশীয় দেশগুলো, বিশেষ করে জাপান ও চীন। এই দেশগুলো বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ৪০ বিলিয়ন ডলার বা ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে।’

    তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ জিডিপি হলেও চীন অনেকটা এগিয়ে গেছে এবং ভারত দ্রুত এগোচ্ছে। দক্ষিণের দেশগুলোর প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন। চীনের বাজার ও পুঁজি ব্যবহার করে অনেক দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ভারত ও চীনের বাজার যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। রেহমান সোবহান বলেন, ‘ভারত ২০১০ সাল থেকে বাংলাদেশের অধিকাংশ পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। চীনও কিছু বছর আগে এই সুযোগ দিয়েছে। কিন্তু আমরা রপ্তানিতে বৈচিত্র্য আনতে পারিনি। আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় সম্পৃক্ত হতে পারিনি।’

    তিনি নীতি প্রণেতাদের আরও গতিশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেসরকারি খাতকে উদ্ভাবনী হতে হবে। পশ্চিমা দেশগুলো শুল্ক আরোপ ও প্রযুক্তি রপ্তানিতে সীমাবদ্ধতা দিয়ে নিজেদের অর্থনৈতিক প্রাধান্য ধরে রাখতে চায়। তবে এই নীতির দীর্ঘস্থায়িত্ব নেই।

    বাংলাদেশকে রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে এবং আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সরবরাহ ব্যবস্থায় সম্পৃক্ত হতে হবে। রোমান সাম্রাজ্যের পর প্রথমবার বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক শক্তির মধ্যে সুস্পষ্ট বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন প্রধান সামরিক শক্তি, কিন্তু প্রধান অর্থনৈতিক শক্তি নয়।

    রেহমান সোবহান আশা করেন, ২০৫০-এর দশকে উদীয়মান অর্থনীতিগুলোর সম্মিলিত জিডিপি বর্তমান জি-৭ দেশের দ্বিগুণ হবে। এ উন্নতির কারণ হলো এশীয় অর্থনীতিগুলো প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর নয়, বরং তারা প্রতিযোগিতামূলকভাবে পণ্য ও সেবা উৎপাদনে সক্ষম। বর্তমানে চীন প্রায় ৭০টির বেশি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার। অথচ যুক্তরাষ্ট্রের প্রভাব মূলত পশ্চিম ইউরোপ ও কিছু ছোট ক্যারিবীয় দেশে সীমাবদ্ধ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরান যুদ্ধের নতুন অধ্যায়: খামেনি হত্যার পর বদলে গেছে সমীকরণ

    মার্চ 9, 2026
    অর্থনীতি

    সবাই ব্যাংক ঋণ পাবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মার্চ 9, 2026
    মতামত

    ওয়াশিংটন বাঁশি বাজালে অটোয়া স্যালুট দেয়: এ কথাটিই যেন প্রমাণ করলেন কার্নি

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.