Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম বাধ্যতামূলক
    অর্থনীতি

    জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম বাধ্যতামূলক

    মনিরুজ্জামানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে। গতকাল (সোমবার) এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।

    দেশের বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু হওয়া সিবিএমএস এখন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের আওতায় ২৪টি মডিউল দিয়ে সেবা দিচ্ছে। তবে বাধ্যতামূলক না হওয়ায় অনেক প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) নিচ্ছিল।

    এনবিআর জানায়, সফটওয়্যারটি ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আরও উন্নত করা হয়েছে এবং ব্যবস্থাটি এখন আগের চেয়ে বেশি ব্যবহারবান্ধব। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ইউপি ইস্যুর সব সেবা শুধু সিবিএমএসের মাধ্যমেই প্রদান করা হবে। অন্য কোনো পদ্ধতিতে তখন আর সেবা পাওয়া যাবে না।

    এনবিআরের মতে, সিবিএমএস বাধ্যতামূলক হলে সেবা দ্রুত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। কাগজপত্র জমাদানের ঝামেলা কমবে এবং ইনপুট–আউটপুট হিসাব স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে আসবে।

    সিবিএমএস বাধ্যতামূলক হলে যেসব সুবিধা পাওয়া যাবে—

    • এনবিআর সেবা প্রদানে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে

    • বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে

    • কাঁচামালের ইনপুট–আউটপুট হিসাব সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে

    • বন্ড কমিশনারেটে ম্যানুয়াল দলিলপত্র জমা দেওয়ার প্রয়োজন কমবে

    • বন্ড সংক্রান্ত বিবাদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে

    এনবিআর আরও জানায়, ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাজারের নিয়ন্ত্রণ কার হাতে?

    মার্চ 14, 2026
    অর্থনীতি

    যুদ্ধের প্রভাবে বাংলাদেশে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে: নিক্কেই এশিয়া

    মার্চ 13, 2026
    অর্থনীতি

    এলএনজি সংকটে ২৪ হাজার কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি ঘোষণা

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.