Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
    অর্থনীতি

    এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

    মনিরুজ্জামানডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার (৬ ডিসেম্বর) গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ। পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি এম সাইফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, সম্মানিত শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট নিরীক্ষকরা। এছাড়া নোমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) এবং নিরীক্ষা কমিটির প্রতিনিধিরাও সভায় ছিলেন।

    সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকদের প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৩০ শতাংশ লভ্যাংশও অনুমোদিত হয়।

    ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সভায় জানান, ২০২৪-২৫ অর্থবছরে এনভয় টেক্সটাইলস লিমিটেড গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি মুনাফা অর্জন করেছে। নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ১৪১ কোটি টাকায়, যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। তিনি বলেন, শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৮.৪০ টাকা, আগের বছরের ৩.৫৮ টাকার তুলনায়। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮.৩২ টাকা, শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ বেড়ে হয়েছে ৪.৭৭ টাকা।

    ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির রাজস্ব হয়েছে ১৮৬২.৪৮ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের ১৪২৬.১৪ কোটি টাকার তুলনায় ৩০.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ডেনিম পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বিক্রয় সম্প্রসারণের কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। ওই বছরে কোম্পানি মোট ৫৫.৪১ মিলিয়ন গজ ডেনিম ফ্যাব্রিক বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৩৯.৪ শতাংশ বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনৈতিক স্থিতিশীলতার আড়ালে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ

    মার্চ 2, 2026
    অর্থনীতি

    নিলামে ২৫ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 2, 2026
    অর্থনীতি

    বিশ্বের শীর্ষ ১০ তেল কোম্পানি—মধ্যপ্রাচ্যের কেবল ১টি

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.