Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই মাসের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
    অর্থনীতি

    দুই মাসের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে

    মনিরুজ্জামানজানুয়ারি 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৈদেশিক রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল পরিশোধ করেছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩২ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে।

    বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আকুকে ১৫৩ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পরিশোধ করে। এই পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের আগস্টে দেশের রিজার্ভ ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠে ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি ব্যক্তি ও গোষ্ঠীর মাধ্যমে ব্যাপক অর্থ পাচার শুরু হয়। এর প্রভাবে রিজার্ভে বড় ধরনের চাপ তৈরি হয়। ধারাবাহিকভাবে কমতে কমতে সরকার পতনের আগে ২০২৪ সালের জুলাই শেষে রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে।

    পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। একই সঙ্গে অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নেয়। হুন্ডি কার্যক্রম কমে আসায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। এর ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ধীরে ধীরে বাড়ে। আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৪ বিলিয়ন ডলারের মেয়াদোত্তীর্ণ বকেয়া পরিশোধের পরও রিজার্ভ এখন গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সর্বশেষ ৭ জানুয়ারি দিন শেষে গ্রস রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

    এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের একটি হিসাব রয়েছে। এটি নিয়মিত প্রকাশ করা হয় না। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য নিট রিজার্ভ বর্তমানে ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।

    এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে গড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার হিসাবে প্রায় সাড়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা প্রয়োজন। সেই হিসেবে বাংলাদেশ বর্তমানে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক।

    আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ করা হয়। আকুর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। এই ব্যবস্থায় সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানি বিল পরিশোধ করে। তবে অর্থনৈতিক সংকটের কারণে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার আকু সদস্যপদ বর্তমানে সাময়িকভাবে স্থগিত রয়েছে।

    জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের ভৌগোলিক সীমারেখাভুক্ত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    কোটি টাকার ঘুষ দাবি: ট্রাইব্যুনালকে ঘিরে বিতর্ক—স্বচ্ছ তদন্তের তাগিদ

    মার্চ 12, 2026
    অর্থনীতি

    বিশ্বের শীর্ষ ধনী তালিকায় অপ্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক

    মার্চ 12, 2026
    মতামত

    ইরান–ইসরায়েল সংঘাতে উপসাগরীয় দেশগুলোর কৌশলগত নীরবতা

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.