Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব আদায় বেড়েছে ১৬.৭ শতাংশ, লক্ষ্য এখনও চ্যালেঞ্জিং: সিপিডি
    অর্থনীতি

    রাজস্ব আদায় বেড়েছে ১৬.৭ শতাংশ, লক্ষ্য এখনও চ্যালেঞ্জিং: সিপিডি

    মনিরুজ্জামানজানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের রাজস্ব আদায় ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করছে, বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা এখন চ্যালেঞ্জিং হবে।

    আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের ওপর স্বাধীন অর্থনৈতিক পর্যালোচনা করা হয়। সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মূল প্রতিবেদন উপস্থাপন করেন।

    পর্যালোচনায় সরকারি ব্যয়, মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা এবং বেসরকারি বিনিয়োগসহ মোট সাতটি খাতের তথ্য তুলে ধরা হয়েছে। সিপিডি জানায়, আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর নতুন সরকারকে এই সব খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে।

    সরকারি আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে সিপিডি বলছে, রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনায় দুই ক্ষেত্রেই বিশেষ মনোযোগ প্রয়োজন। অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারমূলক পদক্ষেপ শুরু করলেও তা শেষ করার দায়িত্ব নিতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে।

    সিপিডির তথ্যমতে, কর আদায়ে ১৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এতে সবচেয়ে বেশি অবদান রয়েছে আয়কর ও ভ্যাট খাতে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

    পুরো বছরের লক্ষ্যমাত্রা ছুঁতে হলে রাজস্ব আদায়ে আরও ৩ শতাংশ অতিরিক্ত প্রবৃদ্ধি প্রয়োজন। সিপিডি জানায়, বর্তমান পরিস্থিতিতে এটি যথেষ্ট কঠিন মনে হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

    মার্চ 13, 2026
    অর্থনীতি

    প্রাক-বাজেট আলোচনা শুরু ৩১ মার্চ

    মার্চ 13, 2026
    অর্থনীতি

    বিকল্প তেল ও এলএনজি উৎস খুঁজছে সরকার

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.