Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ
    অর্থনীতি

    আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

    মনিরুজ্জামানজানুয়ারি 26, 2026Updated:জানুয়ারি 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস—এই প্রতিপাদ্যে আজ (২৬ জানুয়ারি) উদযাপিত হচ্ছে ১৮তম আন্তর্জাতিক কাস্টমস দিবস।

    প্রতি বছরের মতো এবারও বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৬টি দেশে একযোগে দিবসটি পালিত হচ্ছে। ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২০০৯ সালে ২৬ জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশ নিয়মিতভাবে দিবসটি উদযাপন করে আসছে।

    দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা ও সংশ্লিষ্ট অংশীজনদের অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও সহায়তার পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সীমান্ত অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    বাণীতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতামূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবসম্পদ উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কাস্টমস প্রশাসন অবৈধ বাণিজ্য, চোরাচালান, মাদক ও অর্থ পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে দেশের নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও নিশ্চিত হচ্ছে।

    আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বরাবরের মতো এবারও সেমিনারের আয়োজন করা হয়েছে। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আয়োজিত এই সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এনবিআরের সদস্য (কাস্টমস: পলিসি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের।

    প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য যোগ্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট ২০২৬’ প্রদান করা হবে। পাশাপাশি দিবসটি ঘিরে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিশেষ পোস্টার, স্লোগানসংবলিত স্টিকার, বিলবোর্ড ও ফেস্টুন প্রদর্শন করা হবে।

    চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়ে এনবিআর মোট ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ২৩ হাজার ২০ কোটি টাকা বেশি।

    আন্তর্জাতিক কাস্টমস দিবসের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশন (সিসিসি) গঠিত হয়। ১৯৫২ সালের ৪ নভেম্বর এর কার্যক্রম শুরু হয়। ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি প্রথম সেশনে ইউরোপের ১৭টি দেশ অংশ নেয়। এর মধ্য দিয়েই সংগঠনটির আন্তর্জাতিক কার্যক্রমের সূচনা হয়।

    পরবর্তীতে ১৯৯৪ সালে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন। বর্তমানে বিশ্বের ১৮৬টি দেশ এই সংস্থার সদস্য। ২০৩০ সালের মধ্যে সদস্যসংখ্যা ১৯৩-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুদ্ধের প্রভাবে বাংলাদেশে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে: নিক্কেই এশিয়া

    মার্চ 13, 2026
    অর্থনীতি

    এলএনজি সংকটে ২৪ হাজার কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি ঘোষণা

    মার্চ 13, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক সংকটের ছাপ পড়ছে নির্মাণ খাতে

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.