Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি ঋণের অর্থছাড়ে ধাক্কা, ছয় মাস শেষে কমল ২৯ শতাংশ
    অর্থনীতি

    বিদেশি ঋণের অর্থছাড়ে ধাক্কা, ছয় মাস শেষে কমল ২৯ শতাংশ

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 29, 2026জানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই থেকে নভেম্বর- চলতি অর্থবছরের পাঁচ মাস শেষে বিদেশি ঋণের অর্থছাড়ে প্রবৃদ্ধি থাকলেও এক মাসের ব্যবধানে তা ঋণাত্মক ধারায় চলে গেছে।

    ডিসেম্বর শেষে দেখা যাচ্ছে, গেল ৬ মাসে বিদেশি ঋণে যে পরিমাণ অর্থছাড় হয়েছে, তা গত বছরের ৬ মাসের চেয়ে ২৯ শতাংশ কম।

    এ সময়ে মোট ২৪৯ কোটি ৯৭ লাখ ডলারের ঋণ ও অনুদানের অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৫৩ কোটি ২৪ লাখ ডলার।

    এ হিসাবে চলতি অর্থবছরের ছয় মাসে বিদেশি ঋণ ও অনুদানের অর্থছাড় কমেছে প্রায় ২৯ শতাংশ।

    বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

    চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিদেশি ঋণ ও অনুদানের অর্থছাড়ের পরিমাণ ছিল আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৩১ শতাংশ বেশি।

    শেষ পাঁচ মাসে অর্থছাড় হয় ১৯৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫৪ কোটি ৩৭ লাখ ডলার।

    রাজনৈতিক ডামাঢোলের মধ্যে শুরু হওয়া গত অর্থবছরের শুরুতে অর্থনীতির বিভিন্ন সূচকে যে নেতিবাচক ধারা ছিল, তার রেশ দেখা যায় এ সূচকেও।

    চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিদেশি সহায়তার প্রতিশ্রুতিও কমেছে।

    প্রথম ছয় মাসে প্রতিশ্রুতি মিলেছে ১৯৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২৯ কোটি ৮৬ লাখ ডলার। সেই হিসেবে প্রতিশ্রুত অর্থের পরিমাণ কমেছে ১৩ দশমিক ৪২ শতাংশ।

    ইআরডির প্রতিবেদনের তথ্য বলছে, অর্থবছরের প্রথম ৬ মাসে অর্থায়নকারী সংস্থাগুলোর পাওনার মধ্যে বাংলাদেশ সরকার পরিশোধ করেছে ২১৯ কোটি ৫০ লাখ ডলার।

    আগের অর্থবছরের প্রথম ছয় মাসে আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করা হয়েছিল ১৯৮ কোটি ১৭ লাখ ডলার। সে হিসাবে ঋণ শোধ বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    পেট্রোডলার: ডলারের অদৃশ্য দাপট ও বিশ্ব রাজনীতির সমীকরণ

    এপ্রিল 9, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির কৌশলেই কি ট্রাম্পকে নতিস্বীকার করাল ইরান?

    এপ্রিল 9, 2026
    অর্থনীতি

    তেল ও এলএনজির দাম বৃদ্ধিতে দেশের অর্থনীতিতে যেসব প্রভাব পড়বে

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.