Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Tue, Feb 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাই গ্রাফিতির নতুন টাকার নোট বাজারে আসছে আজ
    অর্থনীতি

    জুলাই গ্রাফিতির নতুন টাকার নোট বাজারে আসছে আজ

    মনিরুজ্জামানFebruary 3, 2026Updated:February 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলনে আনছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই নোট বাজারে পাওয়া যাবে।

    গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে বিভিন্ন মূল্যমানের নোট মুদ্রণ করা হচ্ছে। এই সিরিজের আওতায় ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। ধারাবাহিকভাবে এবার যুক্ত হচ্ছে নতুন ১০ টাকার নোট।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটটি ৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রচলনে আসবে। শুরুতে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটটি ইস্যু করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।

    কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, নতুন ১০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে ১০ টাকার বিশেষ নমুনা বা স্পেসিমেন নোটও ছাপানো হয়েছে। এসব নোট বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর বিভাগ থেকে এই স্পেসিমেন নোট সংগ্রহ করতে পারবেন।

    নতুন নোটটির দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনে যুক্ত করা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ে।

    নিরাপত্তা নিশ্চিত করতে নোটটিতে একাধিক আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। এর নিচে ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজন করা হয়েছে। সম্মুখভাগে ২ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা রয়েছে, যাতে ‘10 দশ টাকা’ লেখা আছে। আলোতে ধরলে এই লেখা স্পষ্ট দেখা যায় এবং নোটটি নাড়াচাড়া করলে সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

    এ ছাড়া গভর্নর স্বাক্ষরের ডান পাশে ‘সি-থ্রু ইমেজ’ প্রযুক্তিতে একটি বিশেষ প্যাটার্ন রাখা হয়েছে, যা আলোয় ধরলে ‘১০’ অঙ্কটি দৃশ্যমান হয়। সম্মুখভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং নোটের পেছনের নির্দিষ্ট অংশে মাইক্রোপ্রিন্টিং প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গণভোটের আগে ‘হ্যাঁ–না’ বিতর্কে দিশেহারা ভোটাররা

    February 2, 2026
    আন্তর্জাতিক

    রাফাহ ক্রসিং পুনরায় চালু হলেও যুদ্ধের বাস্তবতা অপরিবর্তিত

    February 2, 2026
    আন্তর্জাতিক

    অস্ট্রেলিয়া: ফিলিস্তিনি বক্তার উপর ক্ষোভ দিচ্ছে গভীর সংকটের ইঙ্গিত

    February 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.