জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিবকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি একই সংস্থার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি এনবিআরের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
কর প্রশাসনের দ্বিতীয় সচিবের স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে কর অঞ্চল-১৯–এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তারকে পদায়ন করা হয়েছে।

