Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নবম দিনে শিক্ষকদের অনশন, অসুস্থ অন্তত চারজন
    শিক্ষা

    নবম দিনে শিক্ষকদের অনশন, অসুস্থ অন্তত চারজন

    নাহিদঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অনশন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তিন দফা দাবিতে সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা অনশন ও সমাবেশে অংশ নিচ্ছেন।

    আন্দোলনের অংশ হিসেবে অনেক শিক্ষক আমরণ অনশনে বসেছেন। তীব্র গরমে ইতোমধ্যে অন্তত চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

    এছাড়া আন্দোলনকারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিও অসুস্থ হয়ে পড়েছেন।

    আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ফয়েজ আহমেদ বলেন, “এখন পর্যন্ত তীব্র গরমে অন্তত চারজন শিক্ষক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।”

    এদিকে সরকার সম্প্রতি ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে। তবে আন্দোলনরত শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করেছেন। তাদের ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

    এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।”

    সকালে শহীদ মিনারে শিক্ষক সমাবেশের আহ্বান জানানো হয়। দুপুর নাগাদ সেখানে উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী আন্দোলনে যোগ দিতে আসেন।

    অন্তর্বর্তী সরকারের ৫ শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে অনড় রয়েছেন। তাদের দাবি—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, পূর্ণ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ।

    শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের জবাবে অধ্যক্ষ আজীজি বলেন, “শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয় দাবি মানতে হবে, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।”

    গত আটদিন ধরে প্রায় ৩০ হাজার বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এক বছরে দেশে নতুন আশ্রয় নিয়েছে প্রায় ১ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.