Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাচ্ছে লম্বা ছুটি
    শিক্ষা

    ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাচ্ছে লম্বা ছুটি

    সিভি ডেস্কনভেম্বর 26, 2025Updated:নভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১৫ দেশের শিক্ষা নীতির ভিত্তিতে যুগান্তকারী পরিবর্তন আসছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। সমাপনী পরীক্ষা শেষ হলেই শুরু হবে এই ছুটি। নতুন বছর ২০২৬ সালের জানুয়ারিতে আবার খুলবে সব প্রতিষ্ঠান। বছরের শুরুতে শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই, ক্লাসরুমে শুরু হবে পাঠদান।

    শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন—এই তিন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বছরের শেষভাগে ছুটি নির্ধারণ করা হয়েছে।

    প্রাথমিক বিদ্যালয়

    ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৮ দিন। বিদ্যালয় প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিও এ তালিকায় যোগ হয়েছে। ডিসেম্বরের এই লম্বা ছুটির মধ্য দিয়েই শেষ হচ্ছে বছরের সব ছুটি।

    প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ ও উৎসব উপলক্ষে ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে এসে দিবসটি পালনের নির্দেশনা রয়েছে।
    এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর।

    মাধ্যমিক বিদ্যালয়

    মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক বন্ধ থাকবে। ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর।

    ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে দিবস পালনের নির্দেশনা রয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য।

    সরকারি ও বেসরকারি কলেজ

    দেশের সরকারি ও বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। ১২ ও ১৩ ডিসেম্বর তাদের সাপ্তাহিক ছুটি। কলেজের এই লম্বা ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। বিজয় দিবসে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে এসে দিবস পালনে অংশ নিতে হবে।

    মাদ্রাসা ও কারিগরি শিক্ষা

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাদ্রাসা (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ১৪ ডিসেম্বর থেকে ছুটিতে যাবে। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর তাদের সাপ্তাহিক ছুটি। মাদ্রাসা খুলবে ২৮ ডিসেম্বর।
    মাদ্রাসা পর্যায়েও দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    কোচিং বাণিজ্য বন্ধে ‘হুমকি’ বনাম ‘কারণ’ মেরামত: ঢাবি অধ্যাপকের বিশ্লেষণ

    এপ্রিল 5, 2026
    শিক্ষা

    ত্বরিত অনুমোদন, আইনের লঙ্ঘন—গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি এমন বিশেষ?

    এপ্রিল 2, 2026
    শিক্ষা

    স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা

    মার্চ 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.