সালমান খান বলিউডের ৫৮ বছর বয়সী ‘মোস্ট অ্যালিজিবল ব্যাচেলর’ হিসাবে খ্যাত। বিয়ের মালা এখনও গলে পড়েন নি তিনি। ব্যক্তি জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বিয়ে হয়নি কারোর সাথেই। এ তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের মত তারকারা।
বর্তমানে তিনি প্রেমের সুতায় বেঁধে আছেন লুলিয়া ভান্তোর নামে রোমানিয়ান এক অভিনেত্রীর। গত শনিবার দুবাইতে লুলিয়ার বাবার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালমান। সেসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লুলিয়া লিখেছেন, ‘আমার দুই হিরো’। আর সেটাই সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল যায়। এ পোস্টের পর সালমানের প্রেমিকা হিসাবে অনেকে লুলিয়ার নামে সিলমোহর লাগান। তাছাড়া সালমানের পারিবারিক অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় লুলিয়াকে।
অন্যদিকে সালমান ভক্তদের বাসনা, ‘কবে তারা (সালমান ও লুলিয়া) এই সম্পর্ককে পরিণতি দেবেন? এবার অন্তত তার বিয়ে করা উচিত।’

