বিনোদন জগতের অভিনেত্রী মধুমিতা সরকারের মন ভেঙেছিল তিক্ত দাম্পত্যে। ‘পুরুষকে আমি ঘেন্না করি’- এমন কথাও বলতেন এই অভিনেত্রী। তবে ২০২৪ সালটা মধুমিতার জীবনকে পুরোদস্তুর বদলে দিয়েছে। ২০২৪ দিয়েছে মনের মানুষ। ২০২৫ সালে এসে খোলা মনে স্বাগত জানাতে তৈরি অভিনেত্রী। নতুন বছরেই হয়তো দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা?
এর পূর্বে ২০১৮ সালে বিয়ে করেন অভিনেত্রী মধুমিতা। কিন্তু ধরে রাখতে ব্যর্থ-হন ৫ বছরের দাম্পত্যের কাটানো জীবন। সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার ভাঙার প্রায় ৫ বছর পর নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। ছেলেবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন তিনি।
সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চেও দেবমাল্যের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন মধুমিতা। ছোটপর্দার পাখি জানায়, তারা ছোটবেলার বন্ধু। তবে মাঝে অনেক বছর যোগাযোগ ছিল না।
ফের দেখা হওয়ার পর মধুমিতা উপলব্ধি করেন, দেবমাল্যই তার সোলমেট। তাই আর দেরি করেননি।
বিয়ে কবেন কি না? প্রশ্নের উত্তরে মধুমিতা জানায়, এখনও জানাতে পারছি না! তবে ২০২৫ সালেই নতুন জীবনের পথে পা বাড়াতে পারেন।
সৌরভকে বিয়েটা অল্প বয়সের ‘ভুল’ ছিল বলে জানান অভিনেত্রী। এবার ভেবেচিন্তে মনের মানুষ বেছেছেন মধুমিতা।
আবেগঘন মধুমিতা বছর শেষে যেসব রঙিন মুহূর্তে এক জায়গায় প্রেমিকের হাত শক্ত করে ধরে রেখেছেন অভিনেত্রী। তিনি ছবির ক্যাপশনে লিখেন- নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটিকে আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪ সালে যা যা করেছি, সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ।
মধুমিতা আরো লিখেন- ‘এই বছরটা আমাকে শিখিয়েছে- কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। শিখিয়েছে জীবনের ওপর আশা-ভরসা রাখতে হয়। মনে করিয়েছে, যদি বিশ্বাস অটুট থাকে, যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা কর, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা- যখন তুমি সেই ফলের অপেক্ষাও করবে না।

