বলিউড জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন। বর্তমানে তার সিনেমা ‘পুষ্পা ২’তে অভিনয় করার পর তো তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে ‘পিলিং’ গানে রাশমিকার সাহসী নাচের দৃশ্য নেটিজেনদের মুগ্ধ করেছেন।
বর্তমান বক্স অফিস কাঁপাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এ সিনেমায় শুধু আল্লু অর্জুনই নয়, রাশমিকা মান্দানাও নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রাশমিকা জানায়, ছবি মুক্তির ক’দিন আগে ‘পিলিং’ গানের শুটিং হয়। মাত্র পাঁচ দিনে ওই গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এই গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে- এটা শুনেই চমকে গিয়েছিলাম।
তার পর নাচের মহড়ার ভিডিও দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম- কী হচ্ছে এ দুনিয়ায়! আমাকে কী আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে বলে মনে হচ্ছে।
অভিনেত্রী জানায়, আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কীভাবে নাচব।
কিন্তু আমি বুঝেছি- একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।
অভিনেত্রী জানায়, নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। অভিনেতা হিসাবে আমি জানি, মনোরঞ্জন করা আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।

