Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমডিবি’র জনপ্রিয়তার তালিকার শীর্ষে অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট
    বিনোদন

    আইএমডিবি’র জনপ্রিয়তার তালিকার শীর্ষে অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট

    ইভান মাহমুদডিসেম্বর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইএমডিবি'র জনপ্রিয়তার তালিকার শীর্ষে অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি বছরের প্রায় সময়ই তারকাদের মধ্যে জনপ্রিয়তার একটি তালিকা তৈরি করে। এমন একটি তালিকায় এবার হঠাৎ ৬৭৭তম অবস্থান থেকে শীর্ষে জায়গা করে নিয়েছেন তরুণ অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট।

    এই হলিউড অভিনেতা কয়েক মাস আগেও এতটা জনপ্রিয় ছিলেন না। হঠাৎ এ বছর ওয়ার্নার ব্রস ও ডিসি স্টুডিওর মতো প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা করে তাদের পরবর্তী সিনেমা ‘সুপারম্যান’-এর নাম। তখনই জানা যায় এই সিনেমায় প্রধান চরিত্রে নাম লিখিয়েছেন হলিউডের প্রথম সারির কেউ নন, তরুণ অভিনেতা ডেভিড।

    ডেভিড কোরেন্সওয়েট যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৯৯৩ সালে তাঁর জন্ম। শৈশব থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল। শৈশবে বাবার সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। অভিনয়ের ফাঁকেই চারুকলায় পড়াশোনা করতে থাকেন। পড়াশোনা শেষ করে অভিনয়ে নিয়মিত হন।

    একটু একটু করে ক্যারিয়ার এগিয়ে নেন। প্রথম ‘অপারেশন অথেলো’ টিভি সিনেমায় অভিনয় করেন। পরে ‘ফলোয়িং চেজ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় নাম লেখান ২০১১ সালে। সবশেষ তাঁকে দেখা গেছে মিনি সিরিজ ‘লেডি ইন দ্য লেক’-এ। তবে দুই বছর আগে তিনি ‘পার্ল’ সিনেমায় অভিনয় করে বেশি পরিচিতি পান। এর আগে ‘দ্য পলিটিশিয়ান’, ‘উই ওউন দিস সিটি’ সিরিজেও অভিনয় করেছিলেন।

    আইএমডিবি'র জনপ্রিয়তার তালিকার শীর্ষে অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট

    ‘সুপারম্যান’ সিনেমাটি পরিচালনা করেছেন আরেক জনপ্রিয় পরিচালক জেমস গান। সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশন চলছে। সিনেমাটি ২০২৫ সালের ১১ জুলাই মুক্তি পাবে। ইতিমধ্যে সুপারহিরো, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি দেখার জন্য প্রায় এক লাখ দর্শক এটিকে আগেই তাঁদের পছন্দের তালিকায় (ওয়াচলিস্ট) রেখেছেন।

    ‘সুপারম্যান’ সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে নাম ঘোষণা হলে ভক্তদের কাছে নতুন করে আলোচনায় আসেন তিনি। স্বপ্নপূরণ হয় এই অভিনেতার। কারণ, ২০১৯ সালে এই অভিনেতা এন্টারটেইনমেন্ট উইকলিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ‘সুপারম্যান’ হতে চান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.