এপার- ওপার বাংলার চিত্র জগতের উজ্জ্বল তারকা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে না, নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন না এই অভিনেত্রী। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্রাইডাল মেকআপের ফটোশুটে অংশ নিয়েছিলেন এই সোবিজ তারকা।
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সে উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য।
বিয়ের সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। তার সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে নজর কেড়েছে ভক্ত ও নেটিজনদের।
চিত্রনায়িকা অপু বিশ্বাস কে নববধূর সাজে ফুটিয়ে তোলে ভক্তদের হৃদয়গ্রাহী করে তুলতে স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল। যা এই অনিন্দ্য সুন্দরী নায়িকাকে আকর্ষণীয় করে তোলে।

