টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের সাথে বিবাহবিচ্ছেদের পরই অরেক অভিনেত্রী সৌরসেনী মৈত্রে সাথে প্রেমের সম্পর্কে জড়ান নিখিল জৈন। টালিউডে নিখিল জৈনকে নিয়ে বহুদিন ধরেই চলছিল এ গুঞ্জন।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কে রূপকথার গল্পের মতো করেই ‘বিয়ে’ করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। গত ফেব্রুয়ারি মাসে নুসরাতের সঙ্গে সব সম্পর্ক শেষ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল নিখিল। শেষ পর্যন্ত আইনিভাবে হয় তাদের বিচ্ছেদ। বিয়ের বছরখানেক পর ঢালিউড অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জাড়ান নুসরাত। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। নুসরাতের সঙ্গে বিচ্ছেদের পর সৌরসেনীর প্রেমে পড়েন নিখিল। সূত্র : আনন্দবাজার
তবে এবার বর্ষবরণের রাতে প্রেমের গুঞ্জনের ইতি টানলেন নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এক ছবিতে যেন সব প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন তারা। নিখিলকে জড়িয়ে ২০২৪ সালের শেষদিনে নিশিযাপনেই যেন প্রকাশ্যে এল প্রেমিক জুটির প্রেম!
কয়েকদিন আগেই সৌরসেনী ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যায়, নিখিল ও সৌরসেনী একসঙ্গে সময় কাটাচ্ছেন। দুজনের হাতে দুটি ওয়াইনের গ্লাস, সামনে চলছে সিনেমা। এই ছবি দেখেই নেটিজেনরা জানায়, ডিসেম্বরের শহুরে শীতে প্রেম জমে ক্ষীর সৌরসেনী ও নিখিলের। এবার নতুন বছরের শুরুতেই প্রেমের ঢোল বাজালেন সৌরসেনী-নিখিল।

