বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকার নাম জানে না এমন কোন সিনেমাপ্রেমী নেই। নেটিজেনদের খুব প্রিয়মুখ তিনি। টানা টানা চোখে টানা কাজল, সারল্যে ভরা হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। বর্তমানে ভারতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। পারিশ্রমিকের দিক থেকেও এগিয়ে তিনি। সূত্র : আনন্দবাজার
আজকের বলিউডে ডিভার কর্মজীবন শুরু হয়েছিল ২০০৫ সালে। বর্তমান দীপিকা পাড়ুকোনের বয়স পা দিল ৩৯ বছরে।
তার অভিনয়ের সফর শুরু কন্নড় ছবি ‘ঐশ্বর্য’ থেকে। তার পরেই ২০০৭ সালে বলিউডে পা। প্রথম ছবিতেই বলিউডের বাদশাহের বিপরীতে তিনি। ‘ওম শান্তি ওম’ ছবিতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন দীর্ঘাঙ্গী অভিনেত্রী।
নায়িকার ৩৯ তম জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমাণ-
বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটির সম্পত্তির মালকিন তিনি। জানা গেছে, প্রতি ছবির জন্য ৩০ কোটি টাকার আশপাশে পারিশ্রমিক নেন তিনি। হিসাব বলছে, প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি টাকা। বার্ষিক আয় ৪০ কোটিক আশপাশে ঘোরাফেরা করে।
ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীরের, যার মূল্য ৪০ কোটি টাকা। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপ-বীর। সেখানেও তাঁদের একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি টাকা।
অন্যদিকে, তিনি বেশ কিছু সংস্থায় বিনিয়োগও করেছেন দীপিকা। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের মুখপাত্র হিসাবেও আয় করেন তিনি। বর্তমানে তাঁর নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে।
এছাড়াও তিনি ২০১৩ সালে মুম্বইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। পরে স্বামী রণবীর সিংহের সাথে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরো একটি বাসস্থান ক্রয় করেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম ১১৯ কোটি টাকা।

