গত ৪ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের খবরে গত কয়েক দিন বিনোদনপাড়া চাঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় তাহসান ও নববধূ রোজা আহমেদ। নেটিজেনরা শুভ কমনা জানাচ্ছেন তাদের। এরই মধ্যে আজ (মঙ্গলবার) হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি।
এ জুটি নিয়ে ভক্তদের মধ্যেও ছিল নানা কৌতূহল। কেমন করে পরিচয় হলো দু’জনের। কবে কখন প্রেমে পড়লেন। কে কাকে আগে ভালোবাসার কথা জানালেন। এখন বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন দু’জনে; তা নিয়েও ভক্তদের কৌতূহল ছিল। অবশেষে সেই কৌতূহল দূর করেছেন তাহসান-রোজা দম্পতি। হানিমুনের উদ্দেশে সকালে দেশ ছেড়েছেন দু’জনে।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রোজা ও তাহসান। এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশে রওনা হন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার নতুন জীবনের বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি।
এদিকে তাহসান বিয়ে করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই ভুলে যাননি। তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’ বা ‘লোনলি হোম’। স্যাড-রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা।
গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই; নির্মাণ করা হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায়।তাহসান জানায়, পারসোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে, যেগুলো ক্যামেরার সামনে বলা রুচিশীল না। আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি―যেটা আমাদের খুব পারসোনাল ব্যাপার।
হলুদ পাঞ্জাবিতে তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর—তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

