বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধুই চলছে সিনেমা পুষ্পার জয়জয়কার। আর ইতোমধ্যে ছবির দুর্দান্ত সাফল্য নিয়ে ঊর্ধ্বগগনে ছুটে চলছে অভিনেত্রী রাশমিকা মান্দানার জনপ্রিয়তা।
আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। কিন্তু ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর চোট পান রাশমিকা মান্দানা। ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে ছবির কাজ। যদিও সালমান ও রাশমিকা ‘সিকান্দারের’ শেষ শিডিউলের শুটিং মুম্বাইয়ে করবেন বলে জানা গেছে।
এ মুহূর্তে ‘সিকান্দার’ ছাড়াও রাশমিকা মান্দানার ঝুলিতে একাধিক ছবি রয়েছে। অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
‘সিকান্দার’ সিনেমায় সালমান খান, রাশমিকা মান্দানার পাশাপাশি আছেন- কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ ও অঞ্জিনি ধাওয়ান প্রমুখ। এটি চলতি বছরের মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

