মালদ্বীপের সূর্যময় দ্বীপরাজ্যে তাহসান খানের বুকে মাথা রেখে নববধূ রোজা আহমেদের মন্তব্য, “একটি ভালোবাসা খুব শক্তিশালী, এত ঐশ্বরিক”। হানিমুনে গিয়ে নিজেদের রোমান্সের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তাহসানের স্ত্রী রোজা।
রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে সাগর পাড়ে নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করেন রোজা।
ছবির ক্যাপশনে রোজা লেখেন, “জীবনের গাঁথুনিতে আমাদের সুতোগুলো চিরকাল জড়িয়ে আছে এক ভালোবাসা। এই ভালোবাসা এত শক্তিশালী, এত পবিত্র”।
সাগর পাড়ে মধুচদ্রিমার ছবিতে লাল পরী মনে হচ্ছে নববধূ রোজাকে। লাল গাউনে ধরা দিলেন তিনি।
গত ৭ জানুয়ারি সকালে দেশের একটি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাতেই উড়ে যান এই দম্পতি। স্মৃতির পাতায় এঁকে রাখতে চান মধুচন্দ্রিমার দিনগুলো।

