Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই: ফারিণ
    বিনোদন

    চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই: ফারিণ

    এফ. আর. ইমরানজানুয়ারি 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌন্দর্য, মেধা, পরিশ্রমকে এ অভিনেত্রী বেঁধেছেন বিনি সুতোয়। বিদায়ী বছরে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। উপহার দিয়েছেন ভালো কিছু কাজ। হাজির হয়েছেন নতুন পরিচয়ে। চলতি বছরেও রয়েছে কিছু প্রত্যাশা। নানা চরিত্রে তিনি বদলে যান ক্যামেরার সামনে। পর্দায় ভেসে ওঠা তাঁর চরিত্রই যেন বাস্তব। এভাবে অভিনয় দিয়ে একের পর এক সাফল্যের সিঁড়ি ভেঙেছেন তিনি। হয়ে উঠেছেন ছোটপর্দা ও ওটিটির উজ্জ্বল তারকা। সিনেমায় দেখিয়েছেন অভিনয়ের মুনশিয়ানা। বলছি, অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিণের কথা।

    নতুন বছর, নতুন চমক 

    অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষেক হয়েছে ফারিণের। এতে সুঅভিনয়ের জন্য পুরস্কারও এসেছিল তাঁর ঝুলিতে। ওই সিনেমা দিয়ে সেখানকার ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি বাড়ে; নতুন কাজের প্রস্তাবও আসে। গত বছর অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমায় পশ্চিবমঙ্গের তারকা অভিনেতা দেবের সঙ্গে অভিনয়ের কথা ছিল। ভিসা জটিলতায় কলকাতা যাওয়া হয়নি ফারিণের। এ কারণে তাঁকে বাতিল করতে হয়েছে সিনেমার কাজ। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, সিনেমাটি হবে।  প্রতীক্ষা নয়, ‘প্রজাপতি টু’ নামে। আগামী মার্চে লন্ডনে হবে এর দৃশ্য ধারণ। এতে দেবের সঙ্গে ফারিণ অভিনয় করছেন ওই সিনেমায়। সম্প্রতি এমন গুঞ্জন উঠেছে ফারিণকে নিয়ে। এ প্রসঙ্গ উঠতেই ফারিণ বলেন, ‘প্রজাপতি টু নিয়ে এখন চূড়ান্ত কিছু হয়নি। যতক্ষণ পর্যন্ত শুটিং ফ্লোরে কিছু না যায়, তা নিয়ে কথা বলা মুশকিল। নানা জটিলতা থাকে। ফলে কোনো কিছু কনফার্ম হিসেবে ধরে নিতে চাচ্ছি না। যখন শুটিং হবে তখন সবাই জানতে পারবেন।’

    নতুন বছরের প্রত্যাশা

    আলাপে আলাপে নতুন বছরের প্রত্যাশার কথাও জানালেন তিনি। তাঁর ভাষ্যে, ‘‘আমার ক্যারিয়ারের জন্য গত বছরটি খুব ভালো ছিল। শিহাব শাহীনের ছবি ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ওয়েবের জন্য ‘অসময়’ ও ‘চক্র’তে অভিনয় করেছি। সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়েছে। ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এ বছর আমার নতুন আরও একটি গান আসবে। ভালো কিছু কাজ করতে চাই। পরিবার নিয়ে যেন সুস্থ থাকতে পারি- এটিই প্রত্যাশা। আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। চলতি বছরে হয়তো আরও ভালো কিছু যোগ হবে ক্যারিয়ারে। দেখা যাক কী হয়।’’

    ভালোবাসা দিবসের আয়োজনে

    ভালোবাসা দিবসে ফারিণের কাজ নিয়ে দর্শকের থাকে অন্যরকম আগ্রহ। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘হাউ সুইট’ নামে রোমান্টিক-কমেডি ওয়েব সিনেমায় তাঁকে দেখা যাবে। ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করে ফারিণ বলেন, ‘ফান কনটেন্টটি দেখে দর্শক খুব মজা পাবেন। কমার্শিয়াল ধাঁচে শুট করা হয়েছে। অসাধারণ গল্প নির্মাণে ছিল যত্নের ছাপ। ইউনিটের প্রত্যেকে খুব মজা করে শুটিং করেছি। সব মিলিয়ে উপভোগ্য কিছু হবে– এ প্রত্যাশা করাই যায়।’

    সহকর্মীর প্রশংসায়…

    সহকর্মীরা ভালো কাজ করলে প্রশংসায় ভাসান ফারিণ। তারকা অভিনেত্রী মেহজাবীন অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র প্রশংসায় মাতলেন ফারিণ। চলচ্চিত্রটি কিছু অংশ দেখে মুগ্ধতা প্রকাশে দেরি করেননি। তিনি তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও লিখেছেন।  মেহজাবীন ও ফারিণের মধ্যে ব্যক্তিজীবনেও রয়েছে সুসম্পর্ক। কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রয়েছে পারস্পরিক সম্মান ও ভালোবাসার সম্পর্ক। সামাজিকমাধ্যমে মাঝেমধ্যেই দেখা যায় তাদের একসঙ্গে ভ্রমণের ছবি। ফারিণ বলেন, ‘‘মেহজাবীন আপুকে সিনিয়র হিসেবে খুব সম্মান করি। আমাকেও তিনি আদর করেন। সে জায়গা থেকে আমার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। তাঁর ‘প্রিয় মালতী’ কাজটি ভালো লেগেছে বলে সামাজিকমাধ্যমে লিখেছি।’’

    হাসির জাদু

    নিজেকে সবসময় হাসিখুশি রাখেন ফারিণ। এ কারণে প্রশংসাও পেয়ে থাকেন আপনজনদের কাছে। এ হাসিখুশি থাকার মন্ত্র কী? মুখে এক চিলতে হাসি নিয়ে উত্তরটা দিলেন তিনি। তাঁর কথায়, ‘আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। যদি মন থেকে ভালো থাকা যায় তাহলে শারীরিকভাবে অসুস্থ থাকলেও সমস্যা হয় না। সহকর্মীদের সঙ্গে দেখা হলেই হাসি দিয়ে কথা বলার চেষ্টা করি। এর মধ্যে আমি তৃপ্তি খুঁজে পাই।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.