Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অবশেষে গানে ফিরছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন
    বিনোদন

    অবশেষে গানে ফিরছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন

    এফ. আর. ইমরানজানুয়ারি 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জীবনের কঠিন যুদ্ধ শেষে গানের জগতে ফিরছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গান গাইবেন এ সংগীতশিল্পী। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন সাবিনা ইয়াসমীন। প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের কিছু গান যেমন শোনাবেন, তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও শোনাবেন বলে জানান তিনি।

    সাবিনা ইয়াসমীন জানায়, আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।

    তিনি জানায়, কয়েকজন সংগীত পরিচালক নতুন গানের রেকর্ডিংয়ের ব্যাপারে যোগাযোগ করেছেন। স্টেজ শোর ফাঁকে নতুন গানের রেকর্ডিংও করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি। যাকে বলে- মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নেওয়া।

    ২০২৩ সালে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

    একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লেও একপর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এই কণ্ঠশিল্পী। একটি গণমাধ্যমে এ জনপ্রিয় সংগীতশিল্পী জানিয়েছেন সম্প্রতি তার জীবনে ঘটে যাওয়া কঠিন যুদ্ধের কথা। জীবনযুদ্ধে যে লড়াই তিনি করেছেন, সেই অজানা ঘটনাই তার শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

    গত বছরের ৭ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। এরপর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন তার এসব তথ্য। সাবিনা বলেন, ‘এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত।’

    গত মে মাসে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমীন। এরপর চেকআপ করাতে একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে তাকে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না বলে জানান এ সংগীতশিল্পী।

    সাবিনা ইয়াসমীন জানায়, চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। একে জীবনযুদ্ধও বলা যায়। মনে হয়েছিল- আল্লাহতায়ালা যেটাই চাইবেন, সেটাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া। তিনি বলেন, আমার মনে জোর ছিল- আমি এ বিপদ কাটিয়ে উঠতে পারব। কারণ ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছিলাম। সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময়।

    সাবিনা আরো জানায়, এই সময়ে আমার বন্ধু, ছোট বোন, যেটাই বলি না কেন, সে হচ্ছে মিলিয়া সাবেদ। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাসায় ছিলাম। ওর আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ। মানসিক সাপোর্ট, সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। আমার জন্য যা করেছে, এখনো যা করে যাচ্ছে, এই জীবনে তার ঋণ শোধ করতে পারব না।

    ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে এই কণ্ঠশিল্পী জানায়, শুনেছি- অনেকেই আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তাদের দোয়া আর ভালোবাসা আমি মাথায় তুলে রাখছি। আমি যেন তাদের আশা পূরণ করতে পারি। তারাই আমার আসল শক্তি, সাহস ও প্রেরণা।

    উল্লেখ্য, ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আর মাত্র ১৩ বছর বয়সে ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথমবার গান করেন তিনি। এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় প্লেব্যাক করেছেন এবং অ্যালবাম প্রকাশ করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.