দেশ-বিদেশের বিভিন্ন তারকা ও রাজনীতিবিদরা বর্তমানে উপস্থিত রয়েছেন মহাকুম্ভে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন টালিউড অভিনেত্রী পুনম পান্ডে।
গতকাল সোমবার মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা গেছে।
ফটোসাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘তিনি কুম্ভে যোগ দিতে যাচ্ছেন।’ পুণ্যের সন্ধানে এবার যাত্রা শুরু করেছেন এই অভিনেত্রী।

প্রথমে বিতর্কিত বিষয়গুলোর জন্য আলোচিত হন পুনম পান্ডে। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি কুম্ভে যাচ্ছি, মহাকুম্ভে। তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসব, আর কিছু আনব?’ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হতেই শুরু হয়ে যায় সমালোচনা। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনি যা-ই করুন, এত দ্রুত আপনার পাপ ধুয়ে যাবে না।’ অন্য একজন বলেছেন, ‘সাবধানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন এবং বিশেষ করে ডুব দেওয়ার সময় ভদ্র পোশাক পরবেন।’ তবে এরই মধ্যে অভিনেত্রীর ভক্তরা তাকে মহাকুম্ভে নতুন রূপে দেখতে মুখিয়ে আছেন।
এদিকে, মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন পরিচালক রেমো ডি সুজা। সেই মুহূর্তের ভিডিও ও ছবি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সম্পূর্ণ কালো পোশাক পরিহিত অবস্থায় ধ্যানরত অবস্থায় তাকে দেখা গেছে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন রেমো। নদীতে ডুব দেওয়ার সময়ে তার গলায় রুদ্রাক্ষের মালা স্পষ্ট দেখা যায়। তিনি জোড় হাতে সূর্যপ্রণামও করেন এবং স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন।
এছাড়াও মহাকুম্ভে গিয়ে জীবন বদলে ফেলেছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। সব রীতিনীতির অনুসরণ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং সন্ন্যাস গ্রহণের সময় তিনি আবেগঘন হয়ে কাঁদেন।

