বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের পর থেকেই নানা গুঞ্জন ছড়িয়েছে বিনোদন দুনিয়ায়। একসময় স্বামী ও সন্তান রেখে মালাইকা বিচ্ছেদের পথে হাঁটেন, এরপর সম্পর্কে জড়ান বয়সে ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে। তবে দীর্ঘদিনের প্রেমের পর সে সম্পর্কেও ইতি টানেন তারা।
বিচ্ছেদের পর মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত ও নেটিজেনদের কৌতূহল বেড়েই চলেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, এক তরুণী আনন্দে নাচছেন এবং সঙ্গীর সঙ্গে ছবি তুলছেন।
ভিডিওর ক্যাপশনে মালাইকা লেখেন, ‘ভালোবাসা ধৈর্যের, দয়ার। ভালোবাসা মানে ধীরে ধীরে মন হারানো।’ এই পোস্ট ঘিরেই নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, বিচ্ছেদের পরও নতুন সম্পর্কে জড়ানোর আশায় রয়েছেন তিনি।
অন্যদিকে, অর্জুন কাপুর এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে বলেন, ‘এখনো বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করিনি। তবে ভবিষ্যতে কিছু ভাবলে সবার আগে জানাব। আপাতত সিনেমা নিয়েই কথা বলি, সেটাই ভালো।’
মালাইকার নতুন প্রেমের সম্ভাবনা সত্যি নাকি শুধুই গুঞ্জন—তা সময়ই বলে দেবে!

