সংগীতের জগতে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হলো গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারও বিশ্বব্যাপী আলোচিত এই আসর বসেছিল যথারীতি জাঁকজমকের সঙ্গে। এবারের আসরে একাধিক চমক দেখা গেছে। যার মধ্যে অন্যতম ছিল কান্ট্রি ক্যাটাগরিতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বিয়ন্সের জয় এবং চ্যাপেল রোনের নবীন শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়া।
দুই বছর আগে সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জেতা টেইলর সুইফট এবার বিজয়ী বিয়ন্সের হাতে সেই পুরস্কার তুলে দেন। বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার তাকে এই গৌরব এনে দিয়েছে। আর এর মাধ্যমে তিনি গত ৫০ বছরে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কান্ট্রি ক্যাটাগরিতে জয়ী হলেন। পুরস্কার গ্রহণকালে বিয়ন্সে বলেন, “আমি বিশ্বাস করি, আমাকে দেখে অন্যরা উৎসাহী হবেন।”
সেরা নবীন শিল্পীর পুরস্কার জিতেছেন চ্যাপেল রোন। তিনি প্রতিক্রিয়ায় বলেন, “আমি একসময় বলেছিলাম, যদি কখনো গ্র্যামি জিততে পারি এবং সংগীতের সেরা মানুষগুলোর সামনে দাঁড়াতে পারি, তাহলে শিল্পীদের উন্নয়নে কাজ করব।”
এছাড়া এ বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন স্বনামধন্য শিল্পীরা। এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের তালিকা—
সেরা পপ ভোকাল অ্যালবাম
বিজয়ী: সাবরিনা কার্পেন্টার (শর্ট এন’ সুইট)
অন্যান্য মনোনীতরা: বিলি আইলিশ (হিট মি হার্ড অ্যান্ড সফট), আরিয়ানা গ্রান্ডে (এটারনাল সানশাইন), চ্যাপেল রোন (দ্য রাইস অ্যান্ড ফল অব এ মিডওয়েস্ট প্রিন্সেস), টেইলর সুইফট (দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট)
সেরা র্যাপ অ্যালবাম
বিজয়ী: দোয়েচি (অ্যালিগেটর বিটস নেভার হেল)
অন্যান্য মনোনীতরা: জে কোল (মাইট ডিলেট লেটার), কমন অ্যান্ড পিট রক (দ্য অডিটোরিয়াম প্রথম ভলিউম), এমিনেম (দ্য ডেথ অব স্লিম শ্যাডি), ফিউচার অ্যান্ড মেট্রো বুমিন (উই ডন’ট ট্রাস্ট ইউ)
সেরা পপ একক পারফরম্যান্স
বিজয়ী: সাবরিনা কার্পেন্টার (এসপ্রেসো)
অন্যান্য মনোনীতরা: বিয়ন্সে (বডিগার্ড), চার্লি এক্সসিএক্স (অ্যাপল), বিলি আইলিশ (বার্ডস অব অ্যা ফেদার), চ্যাপেল রোন (গুডলাক, বেব!)
সেরা ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম
বিজয়ী: চার্লি এক্সসিএক্স (ব্রাট)
অন্যান্য মনোনীতরা: ফোর টেট (থ্রি), জাস্টিস (হাইপারড্রামা), কায়ত্রানাডা (টাইমলেস), জেড (টেলোস)
সেরা রক পারফরম্যান্স
বিজয়ী: দ্য বিটলস (নাও অ্যান্ড দেন)
অন্যান্য মনোনীতরা: দ্য ব্ল্যাক কিজ (বিউটিফুল পিপস – স্টে হাই), গ্রিন ডে (দ্য আমেরিকান ড্রিম ইজ কিলিং মি), আইডলস (গিফট হরস), পার্ল জ্যাম (ডার্ক ম্যাটার), সেন্ট ভিনসেন্ট (ব্রোকেন ম্যান)
সেরা র্যাপ পারফরম্যান্স
বিজয়ী: কেনড্রিক লামার (নট লাইক আস)
অন্যান্য মনোনীতরা: কার্ডি বি (এনাফ – মিয়ামি), কমন অ্যান্ড পিট রক (হোয়েন দ্য সানশাইন এগেইন), দোয়েচি (নিসান আলটিমা), এমিনেম (হুডিনি), ফিউচার অ্যান্ড মেট্রো বুমিন ফিচারিং কেনড্রিক লামার (লাইক দ্যাট), গ্লোরিলা (ইয়াহ গ্লো!)
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম
বিজয়ী: সেন্ট ভিনসেন্ট (অল বর্ন স্ক্রিমিং)
অন্যান্য মনোনীতরা: নিক কেভ অ্যান্ড দ্য ব্যাড সিডস (ওয়াইল্ড গড), ক্লেরো (চার্ম), কিম গর্ডন (দ্য কালেক্টিভ), ব্রিটানি হাওয়ার্ড (হোয়াট নাউ)
সেরা কান্ট্রি একক পারফরম্যান্স
বিজয়ী: ক্রিস স্ট্যাপলটন (ইট টেকস আ ওম্যান)
অন্যান্য মনোনীতরা: বিয়ন্সে (১৬ ক্যারিজেস), জেলি রোল (আই অ্যাম নট ওকে), কেসি মাসগ্রেভস (দ্য আর্কিটেক্ট), শাবুজি (বার সঙ – টিপসি)
সেরা কান্ট্রি দ্বৈত/গ্রুপ পারফরম্যান্স
বিজয়ী: বিয়ন্সে ফিচারিং মাইলি সাইরাস (সেকেন্ড মোস্ট ওয়ান্টেড)
অন্যান্য মনোনীতরা: কেলসি বলেরিনি ও নোয়া কাহান (কাউবয় ক্রাই টুর), ব্রাদার্স ওসবর্ন (ব্রেক মাইন), ড্যান + শে (বিগার হাউস), পোস্ট ম্যালন ফিচারিং মরগান ওয়ালেন (আই হ্যাড সাম হেল্প)
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা
– সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স – রাপসোডি ফিচারিং এরিকাহ বাদু (৩:এএম)
– সেরা ডান্স পপ রেকর্ডিং – চার্লি এক্সসিএক্স (ভন ডাচ)
– সেরা ডান্স/ইলেকট্রনিক রেকর্ডিং – জাস্টিস অ্যান্ড টেম ইম্পালা (নেভারেন্ডার)
– সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স – মুনি লং (মেড ফর মির)
– সেরা কমেডি অ্যালবাম – ডেভ চ্যাপেল (দ্য ড্রিমার)
– সেরা ফোক অ্যালবাম – গিলিয়ান ওয়েলচ ও ডেভিড রাওলিংস (উডল্যান্ড)
– সেরা রক গান – সেন্ট ভিনসেন্ট (ব্রোকেন ম্যান)
– সেরা রক অ্যালবাম – দ্য রোলিং স্টোনস (হ্যাকনি ডায়মন্ডস)
– সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম – ম্যাট বি ফিচারিং রয়েল ফিলহারমনিক অর্কেস্ট্রা (অ্যালকেবুলান সেকেন্ড)
– সেরা কান্ট্রি গান – কেসি মাসগ্রেভস (দ্য আর্কিটেক্ট)
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বৈচিত্র্য ও নতুন শিল্পীদের উত্থান চোখে পড়ার মতো ছিল। সংগীত জগতে আগামী দিনে এই জয়ীরা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেন, তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

