ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন কমার্শিয়াল কাজ ও ফটোশুটে। এবার নিজেকে আরো ফিট রাখতে নিয়মিত জিমে সময় দিচ্ছেন তিনি।
সম্প্রতি জিম থেকে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস তার পোস্টে লিখেছেন, “ধৈর্য ও নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমী ব্যক্তি সাফল্যের নিশ্চয়তা পায়।”

তার এই উক্তি অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসা ও উৎসাহসূচক বার্তা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “বাস্তব কথা বলেছেন,” আরেকজন লিখেছেন, “আপনাকে সুন্দর লাগছে।”
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অপু বিশ্বাস জানিয়েছিলেন, তিনি অভিনয়ে ফেরার জন্য নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলছেন। সেই ঘোষণার পর থেকেই গুঞ্জন চলছে- হয়তো নতুন সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

