বলিউডের জনপ্রিয় গান ‘চিকনি চামেলি’ নিয়ে আপত্তি জানিয়েছেন এর কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘অগ্নিপথ’ সিনেমার এই গানটি মুক্তির পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। ক্যাটরিনা কাইফের অনবদ্য নৃত্য এবং শ্রেয়ার কণ্ঠ গানটিকে কালজয়ী করে তুলেছে। এখনো বিভিন্ন অনুষ্ঠানে শ্রেয়াকে গানটি গাইতে হয়, তবে এই গান নিয়ে নিজেই কিছুটা অস্বস্তি বোধ করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, তার গাওয়া কিছু গান দ্ব্যর্থবোধক ও লাস্যময় উপস্থাপনার কারণে বিতর্কিত। বিশেষ করে ছোট শিশুরা যখন অর্থ না বুঝেই এসব গান গায়, তখন তিনি বিব্রত হন।তার মতে, কিছু গান নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করে, যা তিনি এখন আর সমর্থন করেন না।
বর্তমানে গান নির্বাচন নিয়ে বেশ সচেতন শ্রেয়া ঘোষাল। নারীদের অবমাননাকর উপস্থাপনা বা অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো গানে কণ্ঠ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে তিনি মনে করেন, লাস্য বা কামনাবিষয়ক গান খারাপ নয়, তবে সেগুলো যদি নারীরা লিখতেন, তাহলে আরো সংবেদনশীলতা বজায় রেখে তৈরি হতো।

