Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধূমপান নারী-পুরুষ সবার জন্যই ক্ষতিকর: চমক
    বিনোদন

    ধূমপান নারী-পুরুষ সবার জন্যই ক্ষতিকর: চমক

    এফ. আর. ইমরানমার্চ 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকাই নাটকপাড়া ও চলচ্চিত্রের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সাম্প্রতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। অসঙ্গতি ও অন্যায় নিয়ে মত প্রকাশ করে থাকেন। এবার তিনি মত প্রকাশ করলেন ধূমপান বিতর্ক নিয়ে। চমকের মতে, সিগারেট নারী-পুরুষ দু’জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।

    অভিনেত্রী চমক এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সিগারেট নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর। নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।

    অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

    সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে ৪০ থেকে ৫০ জনের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এরপর সেই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিয়ে দুই পক্ষই তাদের “ভুল হয়েছে” বলে আপসনামা দেন। এরপরে থানা থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সেই দুই তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

    এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এই কারণে তাদের ওপর হামলা হয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়। তাছাড়া আইনগতভাবেও প্রকাশ্যে সিগারেট না খাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর একদল মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন। এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের জোরালো সমর্থন করেছেন, আবার কেউ সমালোচনাও করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.