Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানালেন শাকিব খান
    বিনোদন

    মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানালেন শাকিব খান

    এফ. আর. ইমরানমার্চ 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শাকিব খান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে দেশের বিভিন্ন প্রান্তে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে চলছে প্রতিবাদী আন্দোলন। যেখানে শিশুটির প্রতি নৃশংসতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। এ ঘটনাটি নিয়ে দেশের তারকাও চুপ থাকতে পারেনি- প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান।

    রোববার (৯ মার্চ) দুপুরে শাকিব খান তার ফেসবুক পোস্টে ওই শিশুটির জন্য বিচার দাবি করেন। তিনি হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন, “উই ওয়ান্ট জাস্টিস” (আমরা বিচার চাই)। তার এই পোস্টে একদিকে যেমন অনুরাগীদের সমর্থন পেয়েছেন, তেমনি দেশে দ্রুত বিচার ও এমন ঘটনার প্রতিকার নিয়ে প্রশ্নও উঠেছে।

    ঘটনার সূত্রপাত ৮ মার্চ, বৃহস্পতিবার। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের সেই শিশু। শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ (৫০) ধর্ষণের পর গলাটিপে আহত করেন শিশুটিকে। এরপর পুলিশ অভিযুক্ত হিটু শেখকে আটক করে। শনিবার শিশুটির মা থানায় মামলা দায়ের করেন, যেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাশুরকেও আসামি করা হয়।

    বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার শারীরিক অবস্থা সংকটমুক্ত নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    এদিকে, এ ঘটনার বিচার দ্রুত শেষ করার জন্য হাইকোর্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে ১৮০ দিনের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে আদালত নিশ্চিত করতে চায়, যাতে এসব ঘটনা দ্রুত নিষ্পত্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।

    অন্যদিকে, ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন তীব্র হয়ে উঠেছে এবং জনগণ বিচার বিভাগীয় কার্যক্রমের গতিশীলতা এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ফ্যামিলি কার্ড: রাজনীতিকরণের বাইরে থাকা উচিত

    মার্চ 14, 2026
    বাংলাদেশ

    জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণে বিদেশি অর্থায়ন খুঁজছে সরকার

    মার্চ 14, 2026
    বাংলাদেশ

    ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.