Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঈদের রাতে নতুন নাটক নিয়ে আসছেন হানিফ সংকেত
    বিনোদন

    ঈদের রাতে নতুন নাটক নিয়ে আসছেন হানিফ সংকেত

    এফ. আর. ইমরানমার্চ 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতি বছরের মতো এবারও ঈদ আয়োজনে ইত্যাদির পাশাপাশি দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত।

    এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে তার নির্মিত বিশেষ নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’।

    নাটকটির গল্প আবর্তিত হয়েছে শাহেদ ও সুমী দম্পতির সংসারজীবনকে ঘিরে। তাদের প্রায় প্রতিদিনই কলহ লেগে থাকে, যা আশপাশের প্রতিবেশীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

    সমস্যার সমাধানে শাহেদ তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে। বন্ধুরা স্ত্রীর রাগ কমানোর জন্য নানা পরামর্শ দেয়, তবে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর ঘটনাচক্রে এক মাস্তানের আগমন ঘটলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।

    নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরো অনেকে।

    নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক রাজীব।

    জীবনমুখী গল্পের নাটক উপহার দেওয়ার জন্য পরিচিত হানিফ সংকেত এবারও দর্শকদের জন্য নিয়ে এসেছেন পারিবারিক সম্পর্ক ও মানবিকতার এক অনন্য উপাখ্যান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.