বিশ্বসুন্দরী খেতাব পাওয়া থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠা- দীর্ঘ ক্যারিয়ারে সৌন্দর্য্যের জন্য সবসময় আলোচনায় থেকেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কীভাবে এখনও সৌন্দর্য ধরে রেখেছেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এক সাক্ষাৎকারে নিজের রূপচর্চার সহজ কিছু টিপস প্রকাশ করেছেন তিনি।
ঐশ্বরিয়া জানান, রূপচর্চায় তিনি বিশেষ কিছু করেন না। সাধারণ যত্নেই তার সৌন্দর্য্যের রহস্য লুকিয়ে। তিনি বলেন, ‘আমি অন্য সবার মতোই সাধারণ। হাইড্রেশন ও হাইজিনের বিষয়ে খুবই সতর্ক থাকি। সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ পরিচ্ছন্নতাও জরুরি।’
এদিকে অভিষেক বচ্চনের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চললেও এ বিষয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় সেই জল্পনা আরো বেড়েছে। এরই মধ্যে বুধবার মুম্বাইয়ে এক সড়ক দুর্ঘটনার শিকার হন এই অভিনেত্রী। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

