Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অ্যালেন স্বপন ফিরলেও, রোমাঞ্চের অনুভূতি কতটা?
    বিনোদন

    অ্যালেন স্বপন ফিরলেও, রোমাঞ্চের অনুভূতি কতটা?

    এফ. আর. ইমরানএপ্রিল 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর পোস্টা। চরকি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এতদিন পর আবারও পর্দায় ফিরে এসেছেন অ্যালেন স্বপন। তাঁর চরিত্রের খ্যাপাটে অথচ রসিক মনোভাব, যে কোন গল্পকেই অন্য এক উচ্চতায় নিয়ে যায়, সেই অভিনয়ের মাস্টার পিস- নাসিরউদ্দিন খানের শৌর্য এবারও প্রকাশ পেয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শয়তানি আর রসিকতার মিশেল, যা একাধারে চরিত্রকে জীবন্ত করে তোলে। কিন্তু প্রশ্ন উঠছে, “মাইশেলফ অ্যালেন স্বপন ২” কি আগের মতো রোমাঞ্চ ধরে রাখতে পেরেছে?

    প্রথম কিস্তির দারুণ বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য এবং নাসিরউদ্দিন খানের অভিনয়ের জন্য মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটি দর্শকপ্রিয়তা লাভ করেছিল। তবে এই দ্বিতীয় কিস্তি মোটেও তেমন একাধিক চমক দেয়নি। সিরিজের মূল শক্তি নাসিরউদ্দিন খান এবং তাঁর খ্যাপাটে পারফরম্যান্স থাকলেও- চিত্রনাট্য কিছুটা ঢিলে হয়েছে। গল্পের গাঁথুনি আগের মত আকর্ষণীয় বা শক্তিশালী নয়, আর তাই দর্শকদের আগ্রহ ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

    এবারের কাহিনীতে- পুরনো মৌসুমে যেখানে নারী-পুরুষের সম্পর্ক, কামনা এবং বাসনা নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ ছিল, সেখানে এবার সেসব উপাদান অনুপস্থিত। সিরিজে নির্মাতারা সহজ গল্পে চলে গেছেন- যা ছিল কিছুটা নিরানন্দ। যদি নাসিরউদ্দিন খান চরিত্রে না থাকতেন! তাহলে এই গল্প কতটুকু জনপ্রিয় হতে পারত, তা বলাটা কঠিন।

    গল্পে দিশা চরিত্রটি অযথা গুরুত্ব না পেয়ে ছোট হয়ে গেছে, যেহেতু এই চরিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী জেফার রহমান। মিথিলা- যিনি প্রথম মৌসুমে অ্যালেন স্বপনের স্ত্রীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন, এবারও ভালো কাজ করেছেন। কিন্তু খল চরিত্রে সুমন আনোয়ারের উপস্থিতি এবার আগের মতো তেমন প্রভাব ফেলতে পারেনি- বিশেষত: তাঁর স্বল্প উপস্থিতি এবং একঘেয়েমি কারণে।

    তবে চিত্রনাট্য দুর্বল হলেও সিরিজের ধারাবাহিকতা ও চরিত্রের রসায়ন যা দর্শকদের মাঝে একটা সাসপেন্স তৈরি করেছে, তাতে মাইশেলফ অ্যালেন স্বপন ২ এখনও উপভোগ্য। বিশেষত: অ্যালেন স্বপন এবং শায়লার সম্পর্কের মধ্যে ভয়, সন্দেহ, কামনা ও লোভের মিশ্রণ সিরিজটির মজ্জায় মিশে রয়েছে, যা সিনেমাটির জাঁকজমক বজায় রেখেছে।

    শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটির দুর্বল চিত্রনাট্য সত্ত্বেও- দর্শককে মুগ্ধ করার মত একটি উপভোগ্য কাজ উপস্থাপন করা হয়েছে। তবে সৃষ্টিশীলতার একটুখানি বিচ্যুতি থাকলেও- চিত্রনাট্যের সাম্প্রতিক প্রসঙ্গ যেমন ‘মধু মধু’ সংলাপসহ ভাইরাল কন্টেন্টের যোগফল দর্শকদের মন ছুঁয়ে যায়।

    সর্বশেষে বলা যায়, মাইশেলফ অ্যালেন স্বপন ২ আগের মৌসুমের উচ্চতা ছুঁতে না পারলেও- একটি বর্ণিল সিরিজ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে।

    এক দৃষ্টিতে:

    • সিরিজ: মাইশেলফ অ্যালেন স্বপন ২
    • ধরন: ক্রাইম ড্রামা
    • পরিচালনা: শিহাব শাহীন
    • অভিনয়ে: নাসিরউদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা
    • স্ট্রিমিং: চরক
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.