Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যক্তিগত জায়গায় কারোর ঢোকার অধিকার নেই: শালিনী পান্ডে
    বিনোদন

    ব্যক্তিগত জায়গায় কারোর ঢোকার অধিকার নেই: শালিনী পান্ডে

    এফ. আর. ইমরানএপ্রিল 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শালিনী পান্ডে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণী সিনেমার শুটিং চলাকালে ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘনের শিকার হয়েছিলেন অভিনেত্রী শালিনী পান্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে এই তরুণ অভিনেত্রী জানান, বিনা অনুমতিতে এক পরিচালক ঢুকে পড়েছিলেন তাঁর ভ্যানিটি ভ্যানে- যেখানে তিনি তখন পোশাক পরিবর্তন করছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

    শালিনী বলেন, আমি তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। কারও গাইডেন্স ছিল না, কিছু বুঝতাম না। কিন্তু ততদিনে বুঝে গিয়েছিলাম, নিজেকে না বাঁচালে কেউ বাঁচাবে না।

    তিনি জানান, দক্ষিণ ভারতীয় একটি ছবির শুটিংয়ের সময় পরিচালক হঠাৎ করেই তাঁর ভ্যানের দরজা ঠেলে ঢুকে পড়েন, বিনা অনুমতিতে এবং না নক করেই। আমার বয়স তখন মাত্র ২২। দ্বিতীয় ছবি করছি। পরিচালক হয়তো ভেবেছিল, আমি কিছুই বলব না। কিন্তু আমি সরাসরি চেঁচিয়ে উঠেছিলাম। রাগ চূড়ায় পৌঁছে গিয়েছিল বলে জানায় শালিনী।

    শালিনী পান্ডে

    তবে চমকে দেওয়ার মতো বিষয় হলো, ঘটনার পর আশপাশের অনেকে উল্টো শালিনীকেই দোষারোপ করতে শুরু করেন। তাঁর প্রতি মন্তব্য আসে, ‘এভাবে চেঁচানো উচিত হয়নি’। বিষয়টি নিয়ে শালিনীর প্রশ্ন- নতুন বলে কেউ আমার গায়ে পড়ে আসবে- এটা কোন নিয়ম? আপনি যেই হন, আপনার আমার ব্যক্তিগত জায়গায় ঢোকার অধিকার নেই!

    শালিনী আরো বলেন, এই কারণেই অনেকে আমাকে ‘রাগী মেয়ে’ বলে। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য একটা সীমারেখা টানা জরুরি। এখন বুঝি, পরিস্থিতি বুঝে- স্মার্টভাবে প্রতিক্রিয়া জানানোও অনেক সময় কার্যকর হয়।

    শালিনীর এই বক্তব্য মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোষণ ও বৈষম্য নিয়ে বিচারপতি হেমা কমিটির প্রতিবেদন ও অন্যান্য অভিনেত্রীর অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে আবারো ইন্ডাস্ট্রির অন্ধকার দিকটিকে সামনে আনল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.