Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সত্যজিতের জন্মদিনে চরকিতে মুক্তি পেল ‘প্রিয় সত্যজিৎ’
    বিনোদন

    সত্যজিতের জন্মদিনে চরকিতে মুক্তি পেল ‘প্রিয় সত্যজিৎ’

    এফ. আর. ইমরানমে 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রিয় সত্যজিৎ সিনেমার পোষ্টারে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত চলচ্চিত্র প্রিয় সত্যজিৎ। প্রসূন রহমান পরিচালিত এই ট্রিবিউট ফিল্মটি ইতিমধ্যে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কারও অর্জন করেছে। এবার দর্শকদের জন্য উন্মুক্ত হলো ২ মে, সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে।

    চরকির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সত্যজিৎ রায় উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর হিসেবে বিবেচিত। তরুণ নির্মাতারা তাঁর চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হন। এমন একজন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রিয় সত্যজিৎ নির্মাণ করেছেন প্রসূন রহমান।

    নির্মাতার ভাষায়, “এটি কোনও নির্দিষ্ট সময়ের গল্প নয়। বরং সত্যজিতের সঙ্গে শিল্প, সাহিত্য ও সিনেমার প্রতি ভালোবাসা জানানোর এক রূপক চলচ্চিত্র। এটি একধরনের ‘লাভ-লেটার টু সিনেমা’। সময়-প্রেক্ষাপট নির্বিশেষে এর আবেদন থাকবে।”

    চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে কেন্দ্র করে। এরমধ্যে একজন স্বয়ং সত্যজিৎ রায়- যিনি অনুপস্থিত থেকেও কাহিনিতে উপস্থিত। অন্য দুই প্রজন্মের নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত আহমেদ রুবেল (আসিফ মাহমুদ চরিত্রে) ও মৌটুসী বিশ্বাস (অপরাজিতা চরিত্রে)। আরো অভিনয় করেছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

    সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত এই সিনেমা প্রসঙ্গে পরিচালক প্রসূন রহমান বলেন, “সত্যজিতের জন্মশতবর্ষে কলকাতায় ও নেটফ্লিক্সে বিভিন্ন আয়োজন হলেও বাংলাদেশে তেমন কিছু চোখে পড়েনি। তাই নিজ উদ্যোগেই চলচ্চিত্রটি নির্মাণ করেছি।”

    সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটা কিশোরগঞ্জের মসূয়ায়। ওই এলাকার বিভিন্ন স্থানে এবং পুরান ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটির শুটিং।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.