Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চাহালের অধ্যায় ক্লোজড করে রাজকুমারের সাথে প্রেম ধনশ্রীর
    বিনোদন

    চাহালের অধ্যায় ক্লোজড করে রাজকুমারের সাথে প্রেম ধনশ্রীর

    এফ. আর. ইমরানমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: হিন্দুস্থান টাইমস বাংলা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউড অভিনেত্রী ধনশ্রী ভার্মা মাত্র কয়েক দিন আগেই খাতাকলমে ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। বিয়ের মাত্র পাঁচ বছরেই ডিভোর্স হয় এই দম্পতির। বর্তমানে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আরজে মাহভাশের প্রেমের জল্পনা শোনা যাচ্ছে। অন্যদিকে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন অভিনেত্রী ধনশ্রী। খুব দ্রুতই জীবনের গতি পাল্টে ফেললেন এই দুই জগতের দুই বাসিন্দা।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ধনশ্রী যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে- একটি লাল রঙের ব্রালেট পরে তিনি বসে আছেন রাজকুমার রাওয়ের কোলে। অপলকদৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। অভিনেতাও অবাক চোখে তাকিয়ে তার দিকে।

    ভাবছেন এই এক অন্যরকম রোমাঞ্চ শুরু হয়েছে? আসলে তা কিন্তু ঠিক নয়; এর সবটাই তাদের আসন্ন সিনেমা ভুলচুক মাফের একটি আইটেম সংয়ের ঝলক। ‘ভুলচুক মাফ’ সিনেমায় রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন। তার ব্যাচেলর পার্টিতে থাকবে এই আইটেম সং, যেখানে নাচ করতে দেখা যাবে ধনশ্রী ভার্মাকে।

    এদিন কেবল শুধু এই ছবিই পোস্ট করেননি, আরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন ধনশ্রী। সেখানে এই আইটেম সংয়ের শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত দেখা গেছে। এই আইটেম সংয়ে ধনশ্রীকে লাল ব্রালেট ও থাই স্লিট স্কার্টে দেখা যাবে। এদিন এই ছবিগুলো পোস্ট করে ধনশ্রী লিখেছেন- রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামীকাল শুক্রবার (৯ মে) আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে সেই পার্টি।

    করণ শর্মার পরিচালনায় “ভুল চুক মাফ” সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রঞ্জনকে ঘিরে। এই ছেলেটি আদ্যোপান্ত রোমান্টিক। তিতলিকে সে ভালোবাসে। তাকে বিয়ে করার জন্য একটি সরকারি চাকরিও জুটিয়ে নেয়। কিন্তু শিবের কাছে করা প্রতিজ্ঞা ভুলে যায়। এরপর যা হয় সেটি নিয়েই এই সিনেমা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন ওয়ামিকা গাব্বি, রাজকুমার রাও প্রমুখ।

    উল্লেখ্য, ধনশ্রী ভার্মা চিকিৎসকের পাশাপাশি একজন নৃত্যশিল্পী। আর তার এই গুণের হাত ধরেই চাহালের সঙ্গে পরিচয় হয়েছিল। পরে প্রেম থেকে পরিণয়। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন ধনশ্রী ও চাহাল। আর ২০২৪ সাল থেকেই শুরু হয় তাদের ডিভোর্সের জল্পনা। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে আইনিভাবে আলাদা হন এই দম্পতি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.