Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৫ মিনিটের অভাবনীয় করতালিতে কেঁদে ফেললেন অভিনেত্রী এল ফ্যানিং
    বিনোদন

    ১৫ মিনিটের অভাবনীয় করতালিতে কেঁদে ফেললেন অভিনেত্রী এল ফ্যানিং

    এফ. আর. ইমরানমে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির প্রদর্শনীর পর পরিচালকের সঙ্গে অভিনেত্রীরা। ছবি: কান কর্তৃপক্ষ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কান চলচ্চিত্র উৎসবে ১৫ মিনিট দীর্ঘ করতালির নজির গড়ল নরওয়েজিয়ান পরিচালক জোয়াকিম ত্রিয়েরের নতুন ছবি সেন্টিমেন্টাল ভ্যালু। বুধবার রাতে পালে দে ফেস্টিভালের অভিজাত প্রেক্ষাগৃহে এমন অভাবনীয় অভ্যর্থনায় আবেগ ধরে রাখতে পারেননি মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং। দর্শকদের উল্লাসে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জড়িয়ে ধরেন পরিচালক ত্রিয়েরকে।

    চলচ্চিত্রটির অন্যতম অভিনেতা স্টেলান স্কারসগার্ড করতালিতে সাড়া দিয়ে দর্শকদের উদ্দেশে উড়িয়ে দেন চুমু।

    সেন্টিমেন্টাল ভ্যালু একটি জটিল পারিবারিক সম্পর্কের গল্প। দুই বোন নোরা ও অ্যাগনেস বহু বছর পর তাদের বিচ্ছিন্ন পিতার সঙ্গে পুনর্মিলনের পর এক নতুন টানাপড়েনের মুখে পড়ে।

    ছবিতে অভিনয় করেছেন রেনাতে রেইনসভে, এল ফ্যানিং, স্টেলান স্কারসগার্ড, কোরি মাইকেল স্মিথ ও ইনগা ইব্সদোত্তর লিলেয়াস। ত্রিয়েরের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন এসকিল ভগৎ।

    চলতি বছর কানের সবচেয়ে দীর্ঘ করতালির রেকর্ড এখন সেন্টিমেন্টাল ভ্যালু-এর দখলে, যা পেছনে ফেলেছে জুলিয়া দুকোর্ণোর আলফা ছবির ১১.৫ মিনিটের রেকর্ড। এর ফলে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন উঠেছে- এবারের পাল্ম দ’রের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন জোয়াকিম ত্রিয়ের।

    দর্শকদের উদ্দেশে বক্তব্যে আবেগাপ্লুত ত্রিয়ের বলেন, “এই ছবি তৈরিতে আমাদের অনেক বছরের সংগ্রাম রয়েছে। বুনুয়েলের একটা উক্তি আছে- ‘আমি আমার বন্ধুদের জন্য ছবি বানাই।’ আজ রাতে মনে হচ্ছে আপনারা সবাই আমার বন্ধু।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.