Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘আলী’
    বিনোদন

    কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘আলী’

    হাসিব উজ জামানমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা 'আলী'
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্মাতা আদনান আল রাজীবের ‘আলী’ বাংলাদেশের সিনেমাকে নিয়ে গেল নতুন উচ্চতায়! ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে “স্পেশাল মেনশন” পেল সিনেমাটি।

    এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল। গতকাল শনিবার (২৪ মে) কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

    উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার “স্বর্ণপাম” জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত “আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ”।
    এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে মঞ্চে দাঁড়িয়ে “আলী” কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

    পরে এক ফেসবুক পোস্টে আদনান আল রাজীব লেখেন, “এটা বাংলাদেশের জন্য”। এই অর্জনের পর বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
    পরিচালকের স্ত্রী ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, “বাংলাদেশ প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল! অভিনন্দন আদন আল রাজীব ও ‘আলী’ টিমকে”!!

    নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথম কান চলচ্চিত্র উৎসব থেকে এসেছে গৌরবের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ল টিম ‘আলী’। সবাইকে অভিনন্দন”।

    নির্মাতা রেদোয়ান রনি লিখেছেন, “তোমরা ইতিহাস গড়েছ, আমাদের স্বপ্নকে পৌঁছে দিয়েছ বিশ্বমঞ্চে, আর আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছ ভালোবাসা আর গর্বে। বাংলাদেশ এগিয়ে চলুক”।

    কানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম সিনেমা আলী প্রদর্শিত হয় গত শুক্রবার। সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলী উপকূলীয় এলাকার এক কিশোর। যেখানে সে থাকে, সেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। শহরে যাওয়ার সুযোগ পেতে আলী একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যতিক্রমী বিষয় হল, সে নারীকণ্ঠেও গান গাইতে পারে।

    ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত বছরের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়। নির্মাতা আদনান আল রাজীব প্রায় দুই দশক ধরে বিজ্ঞাপন ও নাটক বানিয়েছেন। আলী নির্মাণ নিয়ে তার ভাষ্য, “ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের”।

    স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.