Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫০০ অভিনয়শিল্পী নিয়ে ঈদের নাটক ‘যাত্রা বিরতি’
    বিনোদন

    ৫০০ অভিনয়শিল্পী নিয়ে ঈদের নাটক ‘যাত্রা বিরতি’

    এফ. আর. ইমরানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র ঈদুল আযহায় জনগণকে একটু বাড়তি আনন্দ দেওয়ার উদ্দেশ্যে প্রায় ৫০০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হলো ঈদের নাটক “যাত্রা বিরতি”। এই নাটকের লোকেশন ছিল বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং বরিশালের প্রত্যন্ত অঞ্চল।

    আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আদিফ হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ প্রায় শ’পাঁচেক শিল্পী।

    নাটকটির গল্প বলতে গিয়ে পরিচালক আদিফ হাসান বলেন, “বরিশালের উদ্দেশে ঈদের আগের রাতে শেষ লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতি জ্ঞানী মনে করলেও মূলতঃ সে সহজ সরল টাইপের একজন মানুষ। ঈদের আগের রাত এবং শেষ লঞ্চ হওয়ায় তিল ধরনের ঠাই নেই। সেই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন এবং তার ছোট বোন। লঞ্চে নানা অব্যবস্থাপনা দেখে আইরিনের সাথে সুপারভাইজার দেলোয়ারের মনোমালিন্য হয়। আইরিন দেলোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেয়”।

    এদিকে লঞ্চে উঠেছে নানা কিসিমের যাত্রী। কেউ ১৪ বছর পর প্রবাস থেকে পরিবারের সাথে প্রথম ঈদ করতে এসেছে, কেউ কোরবানির উদ্দেশে ঢাকা থেকে দু’টি খাসি কিনে নিয়ে যাচ্ছে, কেউ ভাইয়ের বিয়ে উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নতুন বউ প্রথমবারের মতো বাড়িতে যাচ্ছে ঈদ করতে, কাজিনরা মিলে যাচ্ছে বাড়িতে ঈদ করতে, এরকম অনেক যাত্রী উঠেছে, যারা নানান স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছে ঈদ করতে।

    এরই মধ্যে লঞ্চে ঘটতে থাকে নানান ঘটনা। সকাল বেলা ঈদ তাই লঞ্চের মধ্যে উৎসবমুখর পরিবেশ। কিন্তু তখনই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। শেষ পর্যন্ত ঈদ উদযাপনের জন্য যাত্রীরা নিরাপদে কি নিজ নিজ বাড়ি পৌঁছতে পারবেন? এমন গল্প নিয়েই নাটকের কাহিনি।

    অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, “ঈদে বেশ কয়েকটি নাটক করেছি, তবে ‘যাত্রা বিরতি’র গল্পটি অন্যরকম ভালো লাগা কাজ করেছে। লক্ষ লক্ষ মানুষ ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরে। কিন্তু সেই যাত্রা সব সময় যে আনন্দদায়ক হয় এরকম নয়। সেরকম একটি ঈদ যাত্রার গল্প নিয়ে এই নাটক। প্রায় ৫০০ জনের মতো মানুষ নাটকটিতে অংশগ্রহণ করেছে।
    নাটকটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তবে প্রিয় দর্শকরা যদি নাটকটি উপভোগ করে, তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে”।

    জানা গেছে, ঈদের আগে ৫ জুন বিকাল ৫টায় ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.