Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী ঈদে আসছে ‘ইনসাফ ২’
    বিনোদন

    আগামী ঈদে আসছে ‘ইনসাফ ২’

    এফ. আর. ইমরানজুন 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনেকটা নীরবেই শুরু হয়েছিল ‘ইনসাফ’ সিনেমার শুটিং। এমনকি এটি সম্পাদনার আগ পর্যন্ত কোনও আঁচই পাওয়া যায়নি। এরপর ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। দর্শক পছন্দ করেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের জুটিকে। সেইসাথে বাড়তি পাওনা মোশাররফ করিম। আর চঞ্চল চৌধুরী তো ক্যামিও চরিত্রে চমকে দিয়েছেন সবাইকে।

    যারা ‘ইনসাফ’ পছন্দ করেছেন তাদের জন্য এই সিনেমার নির্মাতা সঞ্জয় সমাদ্দার দিয়েছেন সুখবর। জানিয়েছেন, আসছে এর দ্বিতীয় কিস্তি।

    ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

    এই বিষয়ে নির্মাতা গণমাধ্যমকে জানান, এরইমধ্যে শুরু হয়েছে ‘ইনসাফ ২’-এর কাজ। চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।

    তিনি এটাও জানিয়েছেন, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। তবে মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। যদিও এখনই তিনি তার নাম প্রকাশ্যে আনতে চান না।

    সঞ্জয় বলেন, ‘আরও বড় পরিসরে আসছে এটি। মোশাররফ ভাইয়ের চরিত্রটি ‘ইনসাফ’-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।’

    ‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

    আগামী বছর ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জানিয়ে সঞ্জয় বলেন, ‘এবারের পর্বের বাজেট আরও বেশি। তাই ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজসংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব।’

    বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে ঢালিউডের ‘মানুষ’ বানিয়ে। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও- নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন। আর এবারতো ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তিনি দেশীয় ইন্ডাস্ট্রিতে নিজের জাত চেনালেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.