Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান
    বিনোদন

    আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান

    হাসিব উজ জামানজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আমির খান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবশেষে দীর্ঘ সময়ের বিরতির পর মুক্তি পেল আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পর’, যা বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। কিন্তু এই সুখবরের মাঝে সামনে এসেছে মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত এই অভিনেতার জীবনের এক অজানা দিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এক পুরনো সাক্ষাৎকার, যেখানে আমির নিজেই মানসিক অবসাদের কথা স্বীকার করেছেন। এমনকি তিনি জানান, এক সময় এতটাই অবসাদগ্রস্ত ছিলেন যে, আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

    সাক্ষাৎকারে আমির বলেন, খুব কম বয়সে পরিবারের অমতেই রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু দাম্পত্য জীবন সুখের ছিল না, দিনের পর দিন অশান্তি আর দূরত্ব। তাই শেষ ভালোবাসার রেখাটা ঝরে পড়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বিচ্ছেদের পরেই আমির মানসিকভাবে ভেঙে পড়েন। কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, রাতের ঘুম উড়ে যায়। অবসাদ তাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে।

    আবেগে ভরা কণ্ঠে আমির জানান, “বিচ্ছেদের পর আমি বুঝতে পারছিলাম না কী করব। রাতের ঘুম হারিয়ে যাচ্ছিল। তখন থেকেই মদ্যপানের শুরু। যেটা আগে একেবারেই করতাম না, সেই আমি একরাতে এক বোতল মদ শেষ করতাম। একরকম ‘দেবদাস’ অবস্থা ছিল আমার। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম, আত্মহত্যার কথাও মাথায় এসেছিল।”

    কিন্তু ধীরে ধীরে নিজের চেষ্টায় সেই অবসাদ কাটিয়ে উঠেন আমির। আবারও ফিরে আসেন ক্যারিয়ারে। এরপর দ্বিতীয় বিয়ে করেন কিরণ রাওকে, যদিও সেই সম্পর্কও স্থায়ী হয়নি।

    বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে কখনো লুকোচুরি করেননি আমির। তাই দু’বার বিয়ে-বিচ্ছেদের পরেও জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি খোলাখুলি কথা বলেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান তার জীবনযাত্রার উত্থান-পতনের গল্পে আজ অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.