Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চার মিনিটের চুমু: সময়ের সীমানা পেরিয়ে আলোচনায়
    বিনোদন

    চার মিনিটের চুমু: সময়ের সীমানা পেরিয়ে আলোচনায়

    এফ. আর. ইমরানজুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘কারমা’ ছবির সেই চুম্বনদৃশ্য। ছবি: উইকিমিডিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনেক দর্শক বলেন হিন্দি সিনেমায় প্রথম ঘনিষ্ঠ দৃশ্য, আবার কেউ বলেন সবচেয়ে দীর্ঘতম চুম্বন দৃশ্য গুলোর একটি। তবে আজ থেকে ৯২ বছর আগে দৃশ্যটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল সন্দেহ নেই। পর্দায় যখন এক রাজকন্যা কোমায় থাকা প্রেমিককে চুমু দিয়ে জাগানোর চেষ্টা করলেন, তখনই লেখা হলো সিনেমার এক নতুন ইতিহাস। তবে সেটি ভারতের সিনেমায় সবচেয়ে দীর্ঘ চুম্বনের দৃশ্য কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।

    ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কারমা’ ছবির সেই চুম্বনদৃশ্য, যেখানে বাস্তব জীবনের যুগল দেবিকা রানী ও হিমাংশু রায় একে অপরকে চুম্বন করেন- দীর্ঘদিন ধরে বলিউডের ইতিহাসে ‘প্রথম চুম্বন’ ও ‘সর্বকালের দীর্ঘতম চুমু’ হিসেবে চিহ্নিত হয়ে আসছিল।

    তৎকালীন সংবাদমাধ্যম জানায়, ছবির সেই চুমু ৪ মিনিটের বেশি দীর্ঘ ছিল। তবে সময়ের ব্যবধানে এই যুগল এবং ওই চুমু নিয়ে ভারতে গড়ে উঠেছে নানা রকম মিথ। ১৯৩৪ সালে এই দম্পতি প্রতিষ্ঠা করেন ‘বম্বে টকিজ’, ভারতের প্রথম পেশাদার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। যা ‘টকিং সিনেমা’র যুগে এক দশক ধরে আধিপত্য বজায় রেখেছিল এবং প্রবর্তন করেছিল বহু রীতি, যা আজও বলিউডে চলমান।

    দেশাই আরও জানান, ওই সময়ের ভারতীয় ছবিতে চুমুর দৃশ্য নতুন কিছু ছিল না। কারণ, তখনো ব্রিটিশরা ভারতের শাসক এবং বহু ছবি তৈরি হচ্ছিল পাশ্চাত্য দর্শকদের জন্য। ১৯২০-এর দশক ও ১৯৩০-এর দশকের কিছু ছবিতে চুমুর দৃশ্য ছিল বলেই জানা যায়।

    পর্দায় দেবিকা রানী। ছবি: সংগৃহীত

    ‘কারমা’ ছবিটিও ছিল সেই সময়ের বহু ছবির মতোই। মাত্র ৬৩ মিনিট দৈর্ঘ্যের এই রোমান্টিক ছবিটি পরিচালনা করেছিলেন ব্রিটিশ নির্মাতা জে এল ফ্রিয়ার হান্ট। প্রচারে বলা হয়েছিল, এটি এমন একটি ছবি, যেখানে দেখানো হয়েছে ‘প্রকৃত রাজপ্রাসাদ ও প্রাচ্যের জাঁকজমকপূর্ণ দৃশ্য’। ছবিতে ছিল পশ্চিমা দর্শকের কাছে জনপ্রিয় সব উপাদান- ভারতীয় রাজপরিবার, বাঘ শিকার, সাপের নাচ এবং নাগ-নাগিনীর মিলনদৃশ্য।

    চুমুর দৃশ্যটি আসে ছবির একেবারে শেষ দিকে, যখন সাপের কামড়ে অচেতন হয়ে পড়া রাজপুত্রকে রাজকুমারী একটি চুমু দিয়ে জাগানোর চেষ্টা করেন। ‘মিথ রয়েছে যে চুমুটি ৪ মিনিটের বেশি দীর্ঘ ছিল, কিন্তু তা সত্যি নয়’ বলেন দেশাই। ‘এটি আসলে ছিল না একটানা একটি চুমু; বরং একাধিক ছোট ছোট চুমুর দৃশ্য। সময় ধরলে ২ মিনিটও হয়তো পেরোয় না’ বলেন তিনি।

    দেশাই আরো বলেন, ছবিটির প্রচারে চুমুর দৃশ্য কোনোভাবে ব্যবহার করা হয়নি। তাঁর ভাষ্যে, ‘এটা অনেক পরের তৈরি একটি জনপ্রিয় মিথ, যা সম্ভবত সংবাদমাধ্যমই ছড়িয়েছে।’ তবে দুঃখজনকভাবে ছবিটি বক্স অফিসে সফল হয়নি।

    ভারতে বহু দশক ধরেই পর্দায় বা বাস্তবে প্রকাশ্যে প্রেম প্রকাশ, বিশেষ করে চুমু, সামাজিকভাবে নিষিদ্ধ ছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিনেমায় প্রকাশ অনেকটাই সাহসী হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.