জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে আবারো আসছে নতুন পর্ব। ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রথম ৮টি পর্ব প্রকাশের পর এবার আরো ৮টি পর্ব মুক্তি পাচ্ছে ১০ জুলাই।
বঙ্গ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাটে এবার ঘটবে নতুনসব অদ্ভুত ঘটনা। হাবুর সংসারে বজরা জাকিরের আগমন আর শিমুল-জাকিরের লামিয়াকে ঘিরে প্রকাশ্য দ্বন্দ্ব- সবমিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরো জমজমাট গল্প।
সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন মতলব চরিত্রটি। আগের কাণ্ডকারখানা যেভাবে দর্শকদের হাসিয়েছে, তেমনই আরও বিস্ময় অপেক্ষা করছে পরবর্তী পর্বগুলোতে।
একইসঙ্গে ধারাবাহিকটি এবার প্রচারিত হবে টেলিভিশনেও। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে চ্যানেল আই-তে। অভিনয়ে রয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা ও আরো অনেকে।

