Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পূর্ণিমার জন্মদিনে ফিরে দেখা রূপালি যাত্রা
    বিনোদন

    পূর্ণিমার জন্মদিনে ফিরে দেখা রূপালি যাত্রা

    এফ. আর. ইমরানজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চিত্রনায়িকা পূর্ণিমা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ‘পূর্ণিমা’ নামটি শুধু একটি জনপ্রিয় অভিনেত্রীর পরিচয় নয়, এটি হয়ে উঠেছে এক সময়ের আবেগ, ভালোবাসা এবং সিনে-নস্টালজিয়ার প্রতীক। দীর্ঘ ২৫-২৭ বছরেরও বেশি সময়জুড়ে চলা তার অভিনয়জীবন শুধু সিনেমা নয়, ছুঁয়ে গেছে কোটি ভক্তের হৃদয়।

    পূর্ণিমা যখন অভিনয় শুরু করেন, তখন তিনি স্কুলের গণ্ডি পার করেননি। ১৯৮১ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করা পূর্ণিমা মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমাতে রিয়াজের নায়িকা হয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক। প্রথম সিনেমাতে আলোচনায় আসেন তিনি।

    ২৭ বছরের অভিনয়জীবনে পূর্ণিমা অভিনীত সিনেমার সংখ্যাও অনেক। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ ২০০৩ সালে মুক্তির পর চারদিকে হইচই ফেলে দেন পূর্ণিমা। সুপারডুপার হিট হয় সিনেমাটি। নায়িকা হিসেবে তাঁর পরিচিতি বেড়ে যায় কয়েক গুণ। মতিউর রহমান পানুর পরিচালনায় এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ।

    ‘হৃদয়ের কথা’ পূর্ণিমা অভিনীত আরেকটি সফল সিনেমা। এস এ হক অলিক পরিচালিত এ সিনেমাতেও পূর্ণিমার নায়ক ছিলেন রিয়াজ। এই সিনেমার গানগুলোও বেশ জনপ্রিয়তা পায়। একই পরিচালকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা।

    নায়িকা হিসেবে পূর্ণিমা দেশের প্রথম সারির সব নায়কের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন। সবচেয়ে বেশি, ২৫টি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের বিপরীতে। এ ছাড়া রুবেল, মান্না, আমিন খান, শাকিব খান, ফেরদৌস, কাজী মারুফ, আরিফিন শুভসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

    বাণিজ্যিক সিনেমা যেমন করেছেন, তেমনি সামাজিক গল্প ও সাহিত্যনির্ভর গল্পের সিনেমাও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ গল্প অবলম্বনে একই নামে চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাক্‌প্রতিবন্ধী ‘সুভা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পান পূর্ণিমা। এ সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন শাকিব খান।

    কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধ গল্পনির্ভর এ সিনেমায় পূর্ণিমা অভিনয় করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমায়ও তিনি অভিনয় করেছেন।

    সিনেমায় অভিনয় কমিয়ে দিয়ে একসময় শুরু করেন উপস্থাপনা ও নাটকে অভিনয়। জাহিদ হাসান পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’তে অভিনয় করে বেশ সাড়া পান। উপস্থাপক হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

    ২৭ বছরের অভিনয়জীবনে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ৮০। পূর্ণিমার ভাষ্যমতে, তাঁর নিজের ভালো লাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’। এর বাইরে তাঁর নিজের ভালো লাগার সিনেমার মধ্যে আছে ‘যোদ্ধা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’, ‘পিতা–মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘বিয়ের প্রস্তাব’,‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ইত্যাদি।

    কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পূর্ণিমা। ১০. সর্বশেষ ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমাতে দেখা গেছে তাঁকে। এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখেননি বলে জানিয়েছেন পূর্ণিমা।

    সর্বশেষ ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমাতে দেখা গেছে তাঁকে। এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখেননি বলে জানিয়েছেন পূর্ণিমা। ছবিতে মেয়ের সঙ্গে পূর্ণিমা

    পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, একটির নাম ‘জ্যাম’, অন্যটি ‘গাঙচিল’। দুটি সিনেমারই পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। সিনেমা দুটির শুটিং পাঁচ বছর আগে শুরু হয়। কয়েক দফা শুটিংয়ের পরও সিনেমা দুটির কাজ পুরোপুরি শেষ করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

    ২০২২ সালে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানকে বিয়ে করেন পূর্ণিমা। পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

    সূত্র: প্রথম আলো
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.