Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতিদিনই আমার জন্য কঠিন হয়ে উঠছে: সালমান খান
    বিনোদন

    প্রতিদিনই আমার জন্য কঠিন হয়ে উঠছে: সালমান খান

    এফ. আর. ইমরানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সালমান খান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউড তারকা সালমান খান জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন ও কাজের দিনগুলো হয়ে উঠছে আরো কঠিন। ৩৬ বছরের ক্যারিয়ারে বহু সফল সিনেমা উপহার দিলেও- ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর মতো পরিশ্রম কোনো ছবিতে করতে হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

    ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার ২০২০ সালের রক্তক্ষয়ী সংঘাতকে ঘিরে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র। পরিচালনায় রয়েছেন ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া। মাত্র এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া সিনেমার প্রথম পোস্টারেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, “এই সিনেমায় আমাকে শারীরিকভাবে চরম পরিশ্রম করতে হয়েছে। আগে এক-দু’সপ্তাহ ট্রেনিং করলেই হতো, এখন প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর নিজেকে আরও প্রস্তুত করতে হচ্ছে।”

    তিনি বলেন, “এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো, কিকিং, পাঞ্চিং- সবকিছুতে আলাদা করে সময় দিতে হয়েছে। ‘সিকান্দার’-এর চরিত্র ও অ্যাকশন ছিল অন্যরকম। কিন্তু এই ছবিতে কাজ করতে গিয়ে বুঝেছি- এটা পুরোপুরি ভিন্ন একটি শারীরিক অভিজ্ঞতা।”

    গভীর শীতপ্রবণ লাদাখে কঠিন আবহাওয়ার মধ্যে শুটিং এবং ঠাণ্ডা পানিতে কাজ করাকে সবচেয়ে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন সালমান। “২০ দিন লাদাখে ছিলাম, তার মধ্যে সাত-আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি। এ মাসেই আবার আমরা শুটিং করব,” বলেন তিনি।

    চলচ্চিত্রটির ঘোষণা দেন চলতি মাসের শুরুতেই। তখন তিনি ছবিটি নিয়ে ছিলেন দারুণ আশাবাদী। “যখন সিনেমাটি সাইন করি, তখন মনে হয়েছিল এটা দারুণ একটা অভিজ্ঞতা হবে। এখন বুঝতে পারছি, এটি আসলেই খুব, খুব কঠিন একটি কাজ,” বলেন সালমান।

    প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের এই সিনেমা ঈদে মুক্তি পাবে না৷ সাধারণত ভাইজানের সিনেমা ঈদের বক্সঅফিস দখল করে৷ কিন্তু ‘ব্যাটেল অফ গালওয়ান‘ সিনেমার ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা নিয়ে সালমান জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে৷ পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান‘-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে৷

    এছাড়া তিনি জানান, ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান‘-এর সিক্যুয়েলও নির্মাণাধীন রয়েছে। সে প্রসঙ্গে বলেন, “বজরঙ্গি ভাইজান আমার খুব পছন্দের সিনেমা। তাতে একধরনের আবেগ ছিল। তবে এর সিক্যুয়েল হবে একেবারে ভিন্নধর্মী।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশি পরিচালক

    মার্চ 7, 2026
    বিনোদন

    একুশে পদক পাচ্ছেন ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    ফেব্রুয়ারি 5, 2026
    বিনোদন

    ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

    ফেব্রুয়ারি 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.